মার্কিন হুমকিকে পাত্তা না দিয়ে রোসাটম প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে চলতি মাসের ৩১ জুলাই রুশ পরমাণু শক্তি কমিশন (রোসাটম) প্রধান আলেক্সেই লিখাচভের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত রূপপুর পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্রের উ‍ৎপাদন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে দুজনের। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রোসাটম প্রধানের সঙ্গে বৈঠকে বসে কার্যত শেখ হাসিনাকে ওয়াশিংটনকে স্পষ্টই বার্তা দিলেন, আমেরিকার চোখরাঙানিকে তিনি থোড়াই কেয়ার করেন।

রাশিয়ার সহযোগিতায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্র। ২০১৭ সালের নভেম্বরের শেষের দিকে বিদ্যু‍ৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়। তখন সশরীরে রূপপুরে উপস্থিত ছিলেন রোসাটমের মহাপরিচালক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তখন বৈঠকেও বসেছিলেন তিনি। তাছাড়া গত বছরের অক্টোবরে ফের প্রকল্পের কাজ পর্যালোচনার জন্য বাংলাদেশে এসেছিলেন লিখাচভ।সেবারেও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। তবে এবারের সাক্ষাতকার ভিন্ন মাত্রা যোগ করছে। কেননা, চলতি বছরের ১২ এপ্রিল রাশিয়ার পারমাণবিক শক্তি কমিশনের (রোসাটম) ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞা জারির সময়ে মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে বলা হয়েছিল, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে সম্পর্ক রাখলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

কিন্তু মার্কিন হুমকিকে পাত্তা দিয়ে চলতি মাসের শেষের দিনেই রোসাটমের সঙ্গে ফের বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম আসা শুরু করবে। ওই বিষয়ে আলোচনার জন্য দুদিনের সফরে ৩০ জুলাই বাংলাদেশে আসছেন রোসাটম মহাপরিচালক। পরের দিন বাংলাসদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। অতি দ্রুত যাতে রূপপুর পরমাণু বিদ্যু‍ৎ কেন্দ্রের উ‍ৎপাদন শুরু করা যায় তা নিয়ে কথা হবে দু’জনের।

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর