ভাড়া নিয়ে বিবাদ, ছাত্রীকে ধর্ষণের হুমকি, উত্তাল ঢাকা

ওই হেল্পারকে অবিলম্বে গ্রেফতার করার দাবি পড়ুয়াদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাড়া নিয়ে বিবাদ। তার জেরে এক ছাত্রীকে হেল্পারের ধর্ষণের হুমকি ঘিরে উত্তাল ঢাকা।

বিবিসির খবর অনুযায়ী, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক পড়ুয়াকে। পড়ুয়া বিষয়টি তাঁর সহপাঠীদের জানালে তারা রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ দেখায়। বিক্ষোভ-অবরোধ চলে টানা দু ঘণ্টা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। পড়ুয়াদের দাবি, অবিলম্বে বাসের ওই হেল্পারকে গ্রেফতার করতে হবে। দাবি মানা না হলে মঙ্গলবার থেকে তারা ফের রাস্তায় নামবে।

পাশাপাশি সরকারের কাছে পড়ুয়ারা কয়েকটি দাবি পেশ করেছে। ধর্ষণের হুমকি দেয়া ওই হেল্পারকে অবিলম্বে গ্রেফতারের পাশাপাশি তাদের দাবি, ভাড়া অর্ধেক নিতে হবে, শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করা যাবে না, নির্দিষ্ট স্টপেজে বাস থামাতে হবে, মাঝ-রাস্তায় যাত্রীদের নামিয়ে দেওয়া যাবে না। 

সম্প্রতি বাংলাদেশ সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করে। প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিকেরা। দাবি তোলে ভাড়া বৃদ্ধির। দাবি মেনে সরকার ভাড়া বৃদ্ধি করে। ভাড়া বৃদ্ধি নিয়ে দেশবাসীর মধ্যে ক্ষোভ ছিলই। রবিরার সেই বিক্ষোভ অন্যমাত্র পেল। পাশাপাশি হেল্পারদের বিরুদ্ধে ব্যাড টাচ-য়ের (খারাপ স্পর্শ) অভিযোগ উঠেছে।

রবিবারের বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া এক পড়ুয়ার দাবি, সরকার নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে চলছে জবরদস্তি। বাড়তি ভাড়া তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলেই তারা ভাড়া অর্ধেক করার দাবি তুলছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6