দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৬৩ ঘন্টা বাদে প্রিয় শিক্ষকের অনুরোধে অনশন ভাঙলেন শাবি’র পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, সিলেট: শিক্ষামন্ত্রী পারেননি। উপাচার্যও পারেননি। কিন্তু  অসাধ্যসাধন করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েই প্রাক্তন শিক্ষক তথা কল্পবিজ্ঞান লেখক মুহাম্মদ জাফর ইকবাল। বুধবার ১৬৩ ঘন্টা বাদে প্রিয় শিক্ষকের হাত থেকে জল খেয়ে আমরণ অনশন ভাঙলেন আন্দোলনকারী পড়ুয়ারা। যদিও অনশন কর্মসূচি প্রত্যাহার করা হলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছন পড়ুয়ারা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গত বুধবার দুপুর থেকে অনশনে বসেছিলেন পড়ুয়ারা। টানা সাতদিন অনশন চলায় বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পড়ুয়াদের শারীরিক অবস্থার কথা জানতে পেরে গোটা দেশের শিক্ষকরাই উদ্বেগপ্রকাশ করেন। পড়ুয়াদের অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ জানান শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপাচার্য ফরিদউদ্দিন আহমেদ। যদিও তাঁদের অনুরোধে সাড়া দেননি আন্দোলনকারীরা।

শেষ পর্যন্ত প্রিয় ছাত্রদের অনশন ভাঙাতে আসরে নামেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা কল্পবিজ্ঞান লেখক মুহাম্মদ জাফর ইকবাল। মঙ্গলবার গভীর রাতে স্ত্রীকে নিয়ে পৌঁছে যান বিশ্ববিদ্যালয় চত্বরে। আন্দোলনকারী পড়ুয়াদের তিনি বার্তা দেন, সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়ে তাঁকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, আন্দক্ষোলনকারীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। আন্দোলনের সঙ্গে জড়িত এবং আন্দোলনকে সমর্থনকারী পড়ুয়া ও প্রাক্তন শিক্ষার্থীদের নামে যাতে মিথ্যা মামলা দায়ের না হয়, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান। প্রিয় শিক্ষকের অনুরোধে শেষ পর্যন্ত অনশন ভাঙতে রাজি হন আন্দোলনকারীরা। এদিন সকালে মুহাম্মদ জাফর ইকবালের হাত থেকে জল খেয়ে অনশন ভাঙার কথা ঘোষণা করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ