হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের পোষ্য ভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনুসের পদাঙ্ক অনুসরণ করেই আওয়ামী লীগ নিধন যজ্ঞে নামতে পুলিশকে নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেহউদ্দিন আহমেদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের নাম আর কেউ যাতে উচ্চারণ না করতে পারে, তার বন্দোবস্থ করা হবে। আওয়ামী লীগ নেতা-কর্মীদেরই নয়, সমর্থকদের গণহারে গ্রেফতার করে জেলে পচিয়ে মারা হবে। আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের বিনা অপরাধে গ্রেফতার করা পুলিশ আধিকারিকদের পুরস্কৃত করা হবে।’ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিনা অপরাধে কাউকে গ্রেফতার আইন ও বিচারবহির্ভূত বলেই জানিয়ে দিয়েছেন আইনজীবীরা।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন দিল্লিতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গেই দেশে ফেরার কথা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের। আর ওই ঘোষণার পরেই উজ্জীবিত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত কয়েক দিন ধরে একাধিক জায়গায় মিছিল ও সমাবেশ করেছেন তাঁরা। ওই মিছিল ও সমাবেশের ভিড় বিএনপি শীর্ষ নেতাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার দিন যত এগিয়ে আসবে, ততই আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা বেশি করে রাস্তায় নামবেন বলে আশঙ্কা তাদের। তাই আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা যাতে সুসংগঠিত হতে না পারেন, তার জন্য ইউনুসের জমানায় আওয়ামী লীগ নিধন যজ্ঞ চালাতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিলহান্ট’ ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নাম-গন্ধ আমরা বাংলাদেশের মাটিতে রাখতে দেব না। যারা শেখ হাসিনার দলকে সমর্থন করবে, তাদের ঠাঁই হবে জেলে। প্রয়োজনে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ সমর্থকদের গ্রেফতার করতে হবে। যাতে সহজে জামিন না হয়, বিচারকদের কাজে লাগিয়ে তা নিশ্চিত করা হবে।যারা আওয়ামী লীগের সমর্থক ও আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তাদের মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পুরবে, তাদের আমরা পুরস্কৃত করব। গত সপ্তাহে এরকম দুজন ফ্যাসিবাদের শক্ত দোসর গ্রেফতার হয়েছে। এই কাজ চলবে।’

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের