চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিএনপির মিছিল ঘিরে উত্তাল রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক:  বিএনপির সমাবেশ ঘিরে তেতে উঠল রাজধানী ঢাকা। দলের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়। ফাটায় টিয়ার গ্যাসের সেল। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন। 

সংঘর্ষের খবর দিতে গিয়ে বাংলাদেশ পুলিশের এক পদস্থকর্তা জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফকরুল আলমের বক্তব্য শেষ হওয়ার দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এগোতে শুরু করেন। যদিও দলের মহাসচিব  জানিয়েছিলেন মঙ্গলবার সভা থাকলেও মিছিলের কোনও কর্মসূচি নেই। সকালে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, সম্প্রীতি রক্ষার স্বার্থেই আমরা মিছিল করছি না।

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, ভাষণ শেষ হতেই দলের নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা পুলিশবাহিনীকে লক্ষ্য করে তাঁরা ঢিল ছুড়তে শুরু করেন। দলনেত্রী জিয়ার মুক্তির দাবিতে তাঁরা সরব হন। স্লোগান তোলে ‘এক হও, লড়াই করো’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘মুক্তি চাই, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মিছিল কাঁকরাইলের দিকে এগোলে নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করলে পরিস্থিতি রীতিমতো তেতে ওঠে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে ফাটায় টিয়ারগ্যাসের সেল। এই খবর লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। নেতাই কোনও বিএনপি নেতা-কর্মীর গ্রেফতারের খবর। 

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ