চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দুর্গাপুজোয় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে’, বিস্ফোরক দাবি তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর সময়ে পুজোমণ্ডপ ও মন্দিরে হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। দীর্ঘ এক মাস ধরে ওই পরিকল্পনা হয়েছে। মঙ্গলবার এমন চাঞ্চল্যকর দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তবে কারা ওই পরিকল্পনা করেছেন তাঁদের নাম জানাননি তিনি।

এদিনই অবশ্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ‘পুজোর সময়ে যারা মণ্ডপে হামলা চালিয়েছেন তাদের মদতদাতাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। ইতিমধ্যেই কুল্লা ও পীরগঞ্জে হামলার ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তারা জেরায় ইন্ধনদাতাদের নাম জানিয়েছে।’ ইন্ধনদাতাদের তালিকায় বিএনপি ও জামাত নেতাদের নাম রয়েছে কিনা তা নিয়ে অবশ্য স্পষ্ট করে তিনি কিছু জানাতে চাননি।

       

এদিন রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘অতীতে পদ্মাসেতুতে নরবলি দেওয়ার গুজব রটিয়ে বেশ কয়েকজন শিশুকে হত্যা করা হয়েছে। পরে করোনার ভ্যাকসিন নিয়েও গুজব রটানো হয়েছে। এবার দুর্গাপুজোর সময়ে মণ্ডপে যে হামলা চলেছে তা পরিকল্পিত। লন্ডনে দীর্ঘ এক মাস ধরে গোলমাল পাকানোর পরিকল্পনা হয়েছে। যারা এই কাজ করেছে তারা আর যাই হোক প্রকৃত মুসলমান নয়।’ দেশজুড়ে পরিকল্যপিতভাবে দুর্গাপুজোয় যারা হামলা করেছে তাদের মদতদাতাদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে বলেও ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

কেন পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে তার পিছনে যুক্তি দিতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, মানবসম্পদসহ সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে।  পাকিস্তানকে আমরাআগেই পিছনে ফেলেছি। ভারতকেও পিছনে ফেলে দিয়েছি। করোনার মহামারীর কারণে যখন বিশ্বের অধিকাংশ দেশেই অর্থনীতিতে ধস নেমেছে, সেখানে শুধুমাত্র ২০ দেশ এগিয়েছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশের ওই সাফল্য অনেকেরই সহ্য হচ্ছে না। তাই অস্থির পরিস্থিতি তৈরি করতেই সাম্প্রদায়িক হামলার ষড়যন্ত্র চালিয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ