ঢাকায় যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় পা রাখছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন ফরাসি প্রেসিডেন্ট। 

নব্বইয়ের দশকের পর এই প্রথম ফরাসি কোনও প্রেসিডেন্ট ওপার বাংলায় যাচ্ছেন। ১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশ গিয়েছিলেন। তখন বাংলাদেশের মসনদে ছিলেন হুসে্সেইন মহম্মদ এরশাদ। ফ্রান্সের সঙ্গে বরাবরই বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক। আসন্ন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপরে বিশেষ জোর দেওয়া হবে। উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে প্যারিস সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়েই ম্যাক্রোঁকে ঢাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। জি-২০ সম্মেলনে আগামী মাসের শুরুর দিকেই দিল্লি আসছেন ফরাসি রাষ্ট্রপ্রধান। ওই সম্মেলন শেষেই ঝটিকা সফরে ঢাকা পৌঁছবেন তিনি। ১১ তারিখ ঢাকায় এসে পরের দিন ১২ তারিখ স্বদেশের উদ্দেশে যাত্রা করবেন। 

ফরাসি প্রেসিডেন্টের সফরের এক সপ্তাহ আগেই ঢাকায় আসার কথা রয়েছে রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। মূলত রূপপুর পারমাণবিক তাপবিদ্যু‍ৎ কেন্দ্রের উদ্বোধন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা হওয়ার কথা রয়েছে। 

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা