নারীকে ‘দুশ্চরিত্রা’ বলার ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার

গত রবিবার বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট্র), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং নারীপক্ষ-এর পক্ষ থেকে সাক্ষ্য আইনের কুখ্যাত ১৫৫ (৪) এবং ১৪৬ (৩)  ধারা বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাক্ষ্য আইনের কুখ্যাত ১৫৫ (৪) এবং ১৪৬ (৩)  ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই ধারায় ধর্ষিতা নারীকে ‘দুশ্চরিত্রা’ বলে আখ্যায়িত করা হতো। মঙ্গলবার এক জনস্বার্থ মামলার শুনানির সময়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন জানান, ‘সাক্ষ্য আইনের ওই বিতর্কিত ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সরকারের প্রধান আইন কর্মকর্তার বক্তব্যের পরে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবি রাখেন বিচারপতিরা।

গত রবিবার বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট্র), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং নারীপক্ষ-এর পক্ষ থেকে সাক্ষ্য আইনের কুখ্যাত ১৫৫ (৪) এবং ১৪৬ (৩)  ধারা বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আবেদনে ১৯৭২ সালের সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ও ১৪৬ (৩) ধারা কেন অসাংবিধানিক ও বাতিল করা হবে না, সেই মর্মে আইন মন্ত্রণালয়ের জবাব তলবেরও অনুরোধ জানানো হয়। এদিন মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী সারা হোসেন বলেন, ‘সাক্ষ্য আইনের ১৫৫ ও ১৪৬ ধারা দুটিতে বলা আছে, একজন নারী যদি যৌন অপরাধের অভিযোগকারী হন তাহলে আদালতে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন ও জেরা করা যায়। অনেকদিন ধরে এই কুখ্যাত ধারা বাতিলের জন্য আন্দোলন হয়েছে। তাতে টনক নড়েনি সরকারের। তাই মেয়েদের সম্মানের বিষয়টি মাথায় রেখে আদালতের দ্বারস্থ হয়েছি।’

এ বিষয়ে সরকারের কি বক্তব্য তা জানতে চান হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ। জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন জানান, ‘নারীকে দুশ্চরিত্রা বলার ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6