চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ মাস ধরে মুখে ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে বাঘা যতীনের ভাস্কর্য

নিজস্ব প্রতিনিধি, কুষ্ঠিয়া: ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি। দেশ স্বাধীনের জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়েছিলেন তিনি। কিন্তু নিজ ভূমে বড়ই অবহেলার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে বিপ্লবী বাঘা যতীনের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য। ১০ মাস কেটে গেলেও পুলিশ অনুমতি না দেওয়ায় ভাঙা ভাস্কর্য সংস্কার করা হয়নি। আর এমন ঘটনায় বেজায় ক্ষুব্ধ কুষ্টিয়ার কুমারখালীর সাধারণ মানুষ। একজন বিপ্লবী বীরের এমন অমর্যাদা সত্যি প্রাপ্য কিনা সেই প্রশ্ন উঠেছে। যদিও সাধারণ মানুষের ক্ষোভের আঁচ পেয়ে জেলা প্রশাসক সাইদুল ইসলাম আশ্বাস দিয়েছেন, ‘ভাস্কর্যটি কেন এতদিনে সংস্কার করা গেল না, তা খতিয়ে দেখে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এক সময়ে যাঁর নাম শুনে ব্রিটিশ শাসকদের রক্ত হিম হয়ে যেত সেই বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের জন্ম কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে। ২০১৮ সালের প্রয়াত বিপ্লবীর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে কয়া কলেজ প্রাঙ্গনে আবক্ষ মূর্তি বসানো হয়। গত বছরের ১৭ ডিসেম্বর গভীর রাতে একদল দুষ্কৃতী ওই ভাস্কর্যটিতে ভাঙচুর চালায়। দুষ্কৃতীদের হামলায় বাঘা যতীনের ভাস্কর্যটির মুখ ও নাকের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। লজ্জাজনক ঘটনায় নাম জড়ায় শাসকদলের যুব সংগঠন যুব লিগের সভাপতি আনিসুর রহমান।

ঘটনার পরদিন কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ কুমারখালী থানায় অজ্ঞাতপরিচয়ধারীদের বিরুদ্ধে অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে গত বছরের ১৯ ডিসেম্বর কয়া ইউনিয়ন যুবলিগের সভাপতি আনিসুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। ভাস্কর্যটি ভাঙচুরের ঘটনার প্রায় ১০ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিল্পবী বীর বাঘা যতীনের সেই ভাস্কর্যটি সংস্কার বা মেরামত করা হয়নি। 

কেন বাঘা যতীনের মতো স্বনামধন্য বিপ্লবীর ভাস্কর্যটি সংস্কার করা হল না জানতে চাওয়া হলে কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশীদ জানান, ভাস্কর্যটি সংস্কার করার জন্য কলেজের পক্ষ থেকে গত ৩ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমারখালী আদালতের বিচারক সেলিনা খাতুনের আদালতে অনুমতি চেয়ে আবেদন করা হয়। আদালত গত ৭ মার্চ ভাস্কর্য সংস্কারের অনুমতি দেন। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ভাস্কর্যটি সংস্কার না করায় জন্য অনুরোধ জানানোয় ভাস্কর্যটি সংস্কার করা সম্ভব হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ