‘দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই’, হাসিনা উচ্ছেদ আন্দোলনকে কটাক্ষ খালেদার দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অগস্টে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে উচ্ছেদের পরেই মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তানি দালালরা কোটা সংস্কার আন্দোলনকে ‘দ্বিতীয স্বাধীনতা’ হিসাবে আখ্যা দিয়ে চলেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে কোমর কষে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। রাজনৈতিক শত্রুতা থাকলেও হাসিনার উচ্ছেদকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসাবে মানতে নারাজ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। আজ বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। দেশ একবারই স্বাধীন হয়েছিল আর সেটা হয়েছিল ১৯৭১ সালে। লক্ষ-লক্ষ মুক্তিযোদ্ধা নিজের বুকের রক্ত দিয়ে গণহত্যাকারী পাকিস্তানি বাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসের দিনকে খাটো করে দেখাতে চায়। তাদের মুক্তিযুদ্ধে কোনও ভূমিকা ছিল না।’

৫৪ বছর আগে এদিন থেকেই গণধর্ষক ও গণহত্যাকারী পাকিস্তানি শাসকদের থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঝাঁপিয়ে পড়েছিল ত‍ৎকালীন পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) সাহসী বাঙালিরা। দীর্ঘ নয় মাস বুক চিতিয়ে লড়াই করেছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। মোল্লা ইউনূস সরকার না চাইলেও গোটা দেশ জুড়েই স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছেন সাধারণ মানুষ। একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে গত সাত মাস ধরে আসরে নেমেছে পাকিস্তান সরকার ও বাংলাদেশে ঘাঁপটি মেরে থাকা পাকিস্তানি দালাল জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-সহ একাধিক দল।

যদিও মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। গত কয়েকদিন ধরেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ইসলামীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইআলাম আলমগির-সহ দলটির শীর্ষ নেতারা। নানা বিষয়ে শেখ হাসিনাকে উচ্ছেদকারীদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছে। আর এবার স্বাধীনতা দিবসেই ‘দ্বিতীয় স্বাধীনতা’কে কটাক্ষ করেছে।

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের