চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিন বন্ধুর বুদ্ধিমত্তায় পাকড়াও হল ইকবাল

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: আটদিন ধরে দেশের অতি দক্ষ পুলিশ বাহিনী খোঁজ পায়নি কুমিল্লার পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে। বৃহস্পতিবার রাতে সেই নাটের গুরুই ধরা পড়েছে কক্সবাজারে। তবে তার ধরা পড়ার পিছনে পুলিশের কোনও অবদানই নেই। কক্সবাজার ঘুরতে যাওয়া বাংলাদেশের শাসকদলের ছাত্র সংগঠনের তিন কর্মীর বুদ্ধিমত্তার কারণেই পাকড়াও হয়েছে ইকবাল। আর দেশের বহুল আলোচিত মামলার মূল অভিযুক্তকে ধরার ব্যাপারে সাহায্য করে কার্যত তিন বন্ধুই এখন পরিচিতদের কাছে নায়কের মর্যাদা পাচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কক্সবাজারে চাকরি করেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম সাইফ। তাঁর আমন্ত্রণেই কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সরকারি এস এ কলেজের দুই প্রাক্তন পড়ুয়া অনিক রহমান ও মেহেদী হাসান মিশু। ২০ অক্টোবর বুধবার বিকাল চারটে নাগাদ ওই তিন জন ও ঢাকা থেকে আসা তাঁদের বেশ কয়েকজন বন্ধু দরিয়ানগরে ঘুরতে বের হয়। ছয় বন্ধু মিলে সময় কাটাতে থাকে। সেখানেই প্রথম ইকবালকে দেখেন তাঁরা। এমনকি তাঁদের গানের সঙ্গে তাল মেলায় সে। কিন্তু তখনও মিশু-অনিকরা জানত না, তাঁদের গানের সুরে তাল মেলানো যুবক আসলে দেশে বহুল চর্চিত কুমিল্লার ঘটনার নাটের গুরু। বেশ খানিকটা সময় কাটিয়ে রাতে বাড়ুতে ফিরেই টেলিভিশনে এবং ফেসবুকে কীর্তিমান ইকবালের ছবি দেখতে পান তাঁরা।

পরের দিন বৃহস্পতিবার রাতে সুগন্ধা পয়েন্টে ঘুরতে যান মিশু ও তাঁর পাঁচ বন্ধু। ভাগ্যের এমন ফের সেখানে আবারও ইকবালের সঙ্গে তাঁদের দেখা হয়। চালাকি করে মিশুরা ইকবালের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ভান করে। এক পর্যায়ে কোনও কিছু সন্দেহ করে পালানোর চেষ্টা করে ইকবাল। কিন্তু তাকে খাবার খাইয়ে ও সিগারেট দিয়ে কৌশলে আটকে রাখেন মিশুরা। এক ফাঁকে ইকবালের কাছে নামও জানতে চান। ওই সময়েই কৌশলে তার ছবি তুলে মোবাইলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারের কাছে পাঠানো হয়।

মিশুর কথায়, ‘নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আমাদের কুমিল্লার পুলিশ সুপারের মোবাইল নম্বর দেন। তার পরেই কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করি। ইকবালের ছবি পাঠাই। কিছুক্ষণ বাদেই কক্সবাজারের পুলিশ এসে ইকবালকে আটক করে নিয়ে যায়’।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ