চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পূর্ণ হল মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী

আন্তর্জাতিক ডেস্ক:  পূর্ণ হল মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী।

১৯৭১ সালের এই দিন, ১৬ ডিসেম্বরে দীর্ঘ ন মাস রক্তক্ষয়ী যু্দ্ধের শেষে জয় অর্জন করেছিল বাংলার অসম সাহসী যোদ্ধারা। পাক হানাদারেরা বাধ্য হয়েছিল আত্মসমপর্ণ করতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চে তাঁর কালজয়ী ভাষণে হামলাকারীদের বিরুদ্ধে বাঙালিদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবছর জন্মশতবর্ষ। বাংলাদেশে আজ সরকারি ছুটি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রেখে দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে বলেন,  একাত্তরের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন। এই অর্জনকে অর্থবহ করতে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে ও জানাতে হবে।

বাংলাদেশের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস।  বিজয় দিবস উপলক্ষে রাজধানী-সহ সারা দেশেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনদিনের সফর বৃহস্পতিবার ঢাকা পৌঁছেছেন।

আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ