দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চান ইউনূস, রাজি নয় খালেদার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে না চাওয়ায় দিল্লির উপরে চাপ তৈরি করতে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চান মোল্লা মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপি-জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময়েই নিজের এই মনোভাবের কথা জানিয়েছেন তিনি। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি  দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পক্ষে মত দিলেও বিরোধিতা করেছে খালেদা জিয়ার দল বিএনপি। দলটির নেতারা বলেছেন, ‘যেচে ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে লাভ নেই। পাকিস্তানই যেখানে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি, সেখানে বাংলাদেশ কেন ওই আত্মঘাতী সিদ্ধান্ত নেবে?’

গতকাল শুক্রবার দুপুরে ভোটপ্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অন্যতম পাণ্ডা শরিফ ওসমান হাদি। আর ওই ঘটনাকে হারিয়ার করেই ফের ভারত বিরোধিতা চরমে নিয়ে গিয়েছে পাকিস্তানপ্রেমী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। হিযবুত তাহরীর জঙ্গি হাদির উপরে গুলি চালানোর ঘটনায় ভারতীয় বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’-এর হাত রয়েছে বলে শুরু হয়েছে সমাজমাধ্যমে প্রচার। জামায়াতে ইসলামীর আইটি সেলের পাশাপাশি পাক গুপ্তচর সংস্থার এজেন্টরাও সুকৌশলে ফেসবুক, থ্রেডস সহ বিভিন্ন সমাজমাধ্যমে ‘র’ বিরোধী প্রচার চালাতে শুরু করেছে। সেই সঙ্গে দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি তুলেছে।

শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে নাশকতামূলক কাজকর্মের নেতৃত্ব দেওয়া ‘পরম বান্ধব’ হাদির উপরে হামলা নিয়ে এদিন সরকারি বাসভবন ‘যমুনা’য় দেশের প্রধান তিন দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন মোল্লা ইউনূস। বৈঠকে হাজির ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার ও সহকারী মহাসচিব এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। সূত্রের খবর, বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস হিযবুত তাহরীর জঙ্গি হাদির উপরে হামলার পিছনে দিল্লির হাত রয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা পূর্ব-পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি (দিল্লি) কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন না হতে দেওয়া। এই আক্রমণ খুবই প্রতীকী।’ এর পরেই তিনি দিল্লির বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘তারা হাসিনাকে ফেরত দেবে না। উল্টে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চালাবে, এটা হতে দেওয়া যায় না। এবার কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। আপনারা রাজি থাকলে সরকার ভারতের সঙ্গে আপাতত কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পথ বেছে নিতে পারেন।’

ইউনূসের ওই প্রস্তাবকে স্বাগত জানান জামায়াতে ইসলামী-এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতারা। তবে আপত্তি জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সরকারের কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা দিল্লি সরকারকে জানানো হোক। সব ধরনের অশান্তির চেষ্টা বন্ধ করার অনুরোধ জানানো হোক। কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারতের সঙ্গে সরাসরি শত্রুতায় যাওয়া উচিত হবে না।’

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের