দেবকে সঙ্গে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুললেন সৌগত রায় ও সায়ন্তিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: দেবকে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় সৌগত,সায়ন্তিকার। শেষ প্রচারেও আবেগপ্রবন সৌগত রায়। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় শেষ দিনের প্রচারে জানিয়ে দেন, আর তিনি নির্বাচনে লড়াই করবেন না কারণ তার বয়স হয়ে গিয়েছে এটাই তার শেষ নির্বাচনের লড়াই। সাধারণ মানুষ যেন বরাবর যেভাবে তাকে আশীর্বাদ করেছিল সেভাবেই। এবারেও তাকে জয়ী করে। কারণ তিনি আর ভোট ময়দানে প্রার্থী হবেন না।

ভোট প্রচারের শেষ দিনে বরানগর (Baranagar)বঙ্গলক্ষীর মোড় থেকে আলমবাজর পর্যন্ত ঘাটল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায় ও বরানগর উপনির্বাচন এর তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।শেষ দিনের প্রচারে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আবেগ প্রবন হতে দেখা যায় প্রফেসর সৌগত রায়কে(Saugata Roy)।তিনি বলেন ,এটাই তার শেষ নির্বাচন, এর পর আর ভোটে দাঁড়াতে পারবেন না তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Bandopadhay) তথা দমদম লোকসভা কেন্দ্ররবিভিন্ন বিধায়কদের উপর ভর করে এই নির্বাচনে লড়তে দাঁড়িয়েছেন তিনি।কে কি বললো তাতে কি আসে যায়, সব ভোট তৃণমূলের। সেখানে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) কি বলল আর দিলীপ ঘোষ কি বলল কিংবা সিপিএম কি রটালো তা ফ্যাক্টর হবে না। সব ভোট এবার তৃণমূলে পড়বে বলে জানিয়ে দেন বর্ষীয়ান বিদায়ী সাংসদ সৌগত রায়। এদিন শেষ দিনের প্রচারে দেবকে(Dev) দেখতে রাস্তায় জনতার ঢল নামে। দেব তার ভক্তদের অনুরোধ মেনে একাধিক লেখা ও ছবির উপর অটোগ্রাফ দেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের। সাদা নীল রঙের বেলুন দিয়ে সাজানো হয় প্রচারের গাড়ি গুলিকে।

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের