ভোট দিয়ে বেরিয়েই ‘ভি’ চিহ্ন দেখালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ দফা ভোটের কার্যত শেষ লগ্নে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। ভোট শেষে বুথ থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশে দুই তর্জনি তুলে ‘ভি’ চিহ্ন দেখান তৃণমূল নেত্রী। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বলে সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।

অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় শনিবার রাজ্যের নয় আসনে ভোট নেওয়া চলছে। পাশাপাশি বরাহনগর বিধানসভা আসনের উপনির্বাচনও চলছে। সূত্রের খবর, সকাল থেকেই কালীঘাটের বাড়িতে বসে টিভির পর্দায় চোখ রাখার পাশাপাশি দলীয় নেতৃত্বের কাছ থেকে নিয়মিত ভোটের খবরাখবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি জায়গায় অশান্তির খবর কানে আসার পরে সেখানকার তৃণমূল নেতৃত্বকে সতর্ক করে দিয়ে সিপিএম-বিজেপির পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন। বিভিন্ন জায়গায় ভোটের হার নিয়েও খোঁজখবর নেন।

বিকেল চারটে নাগাদ ভোট দিতে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে নিজের পাড়া ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে হাজির হন তৃণমূল নেত্রী।  সেখানে হাজির ভোটারদের সঙ্গে খানিক কথাবার্তা বলেন। পরিচিতদের খোঁজখবর নেন। পরে সোজা ঢুকে যান ভোট কেন্দ্রের ভিতরে। ভোট দিয়ে বেরিয়ে এসেই বাইরে অপেক্ষমান সাংবাদিক ও ভোটারদের উদ্দেশে দুই তর্জনি তুলে ‘ভি’ (ভিক্টরি) চিহ্ন দেখান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি তৃণমূল সুপ্রিমো। তবে তাঁর শারীরিক ভাষাই বলে দিচ্ছিল, ২০১৯ সালের চেয়েও তৃণমূলের ভাল ফল হবে বলে আত্মবিশ্বাসী তিনি।

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি