চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সল্টলেকের বিভিন্ন প্রবেশ পথে শুরু কেন্দ্রীয় বাহিনীর নাকা তল্লাশি

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: ভোট পঞ্চমীর আগেই শুক্রবার থেকে  উত্তর ২৪ পরগনা জেলার বিধানগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সল্টলেকের বিভিন্ন প্রবেশ পথে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং। বিধাননগর পূর্ব থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এএল এবং বিএল ব্লকের প্রবেশপথে বিভিন্ন গাড়ি থামিয়ে নাকা চেকিং শুরু করেন আধা সেনার জওয়ানরা। মূলত সেক্টর ফাইভ হয়ে যে সমস্ত গাড়ি সল্টলেকে ঢুকছে সেই সমস্ত গাড়িতেই তল্লাশি চালানো হয়।

আগামী ১ জুন দেশ এবং রাজ্যে শেষ তথা অন্তিম দফার ভোট। বারাসত লোকসভা আসনেও ওই দিন ভোট রয়েছে। আর বারাসত লোকসভার মধ্যেই পড়ছে বিধাননগর। ভোটের কারণে কেউ যাতে কোনও রকম অবৈধ জিনিসপত্র, টাকা বা আগ্নেয়াস্ত্র বহন করতে না পারে তা নিশ্চিত করতেই শুক্রবার থেকে শুরু হয়েছে নাকা চেকিং। পুলিশ সূত্রে খবর, শুধু সল্টলেকের এএল কিংবা বিএল ক্রসিংয়েই নয়, আরও বেশ কয়েকটি এন্ট্রি পয়েন্টে নাকা তল্লাশি চালানো হয়েছে। যদিও প্রথম দিনের নাকা তল্লাশিতে তেমন কিছু বাজেয়াপ্ত করা হয়নি।

অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে ৮৫ বছরের উর্ধ্বে থাকা প্রবীণ  ভোটার এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট নিতে গিয়ে উত্তেজনা ছড়ায় কল্যাণীর গয়েশপুরে। এদিন গয়েশপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিক্রমপুরে বাড়ি বাড়ি ভোট নিতে যাওয়া নির্বাচন কমিশনের কর্মীদের সাথে বচসা হয় তৃণমূল কর্মীদের। অভিযোগ, এলাকার বিজেপি কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন কমিশনের কর্মীরা। তৃণমূলকে বিষয়টি জানানো হয়নি। তারই প্রতিবাদ করেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তারপরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মারধর করা হয় তৃণমূলের কাউন্সিলর সহ চার পাঁচ জনকে। ক্ষুব্ধ জনতা ঘেরাও করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।  ঘটনার প্রতিবাদে স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ