চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এনআরসি, সিএএ করতে দেব না’, ফের হুঙ্কার মমতার

নিজস্ব প্রতিনিধি, বুঁদবুঁদ: বাংলায় কিছুতেই এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে দেবেন না বলে ফের হুঙ্কার ছাড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিম বর্ধমানের বুঁদবুঁদের সভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নাম উল্লেখ করে বলেন, ‘রাজনাথ সিং বলেছেন, এনআরসি, সিএএ কার্যকর হবেই। কোনও মাই কা লাল ঠেকাতে পারবে না। ওনাকে স্পষ্ট বলছি, বাংলায় কোনও এনআরসি, ক্যা কার্যকর করতে দেব না। অভিন্ন দেওয়ানি বিধিও চালু হবে না। জীবন  দিয়েই সর্বনাশা আইন কার্যকর করা রুখে দেব।’

এখানেই থামেননি তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, ‘রাজনাথ সিং নিজের কুর্সি বাঁচাতে সকাল সন্ধ্যা মোদিকে প্রণাম করছেন। প্রধানমন্ত্রীর পুজো করে চলেছেন। নিজের চাকরি বাঁচাতে এনআরসি ও ক্যা চালুর কথা বলছেন।’ এর পরেই বিজেপির অন্দরে মোদির সঙ্গে দলের শীর্ষ নেতাদের ঠাণ্ডা লড়াই উসকে দিয়ে মমতা বলেন, ‘কেন রাজনাথ সিংজি প্রধানমন্ত্রী হবেন না? কেন নীতীন গড়কড়ির মতো যোগ্য ও বর্ষীয়ান নেতা প্রধানমন্ত্রী হবেন না? কেননা, ওরা দু’জনেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য।’

কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মানুষ কি খাবে, কি পরবে, তাও ঠিক করে দিচ্ছেন বিজেপি নেতারা। দেশের ৯০ শতাংশ মানুষই আমিশাষী। অথচ বলা হচ্ছে, মাছ খেতে পারবে না, ডিম খেতে পারবে না, মাংস খেতে পারবে না। তুমি কে হে হরিদাস, যে কে কি খাবে তা ঠিক করে দেবে?’

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ