অ্যালকোহলই শুধু নয়, এই ৫ খাবারও নীরবে নষ্ট করছে লিভার

Share:

 

নিজস্ব প্রতিনিধি  লিভারের ক্ষতি হলেই অনেকাংশে মূল কারন হিসেবে অ্যালকোহলকে চিহ্নিত করা হয়।  কিন্তু চিকিৎসকরা বলছেন, শুধু মদ্যপান নয়  রোজকার খাদ্যাভ্যাসের কিছু চেনা খাবারও নীরবে লিভারের বড় ক্ষতি করতে পারে। এমনকি অতিরিক্ত পরিমাণে খেলে এই খাবারগুলি ফ্যাটি লিভার, প্রদাহ, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে শুরু করে দীর্ঘমেয়াদে সিরোসিসের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, হজমে সাহায্য করা, পুষ্টি সঞ্চয় করা প্রতিটি ক্ষেত্রেই এই অঙ্গের ভূমিকা অপরিহার্য । কিন্তু আধুনিক জীবনযাত্রায় কিছু খাবার লিভারের উপর বাড়তি চাপ ফেলছে, যা অনেকেই বুঝতেই পারছেন না।

 

বিশেষজ্ঞদের মতে, অ্যালকোহল না খেলেও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার’ এখন উদ্বেগের বড় কারণ হয়ে উঠছে।  এই খাবারের তালিকায় রয়েছে চিনিযুক্ত  খাবার ও পানীয়। সফট ড্রিঙ্ক, প্যাকেটজাত ফলের রস, কেক, কুকিজ, মিষ্টি বা ক্যান্ডির মতো খাবার যা সরাসরি লিভারে গিয়ে চর্বি জমাতে শুরু করে। দীর্ঘদিন এভাবে চললে লিভারের কোষে ফ্যাট জমে প্রদাহ তৈরি হয়। এর পরেই রয়েছে ফাস্ট ফুড বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেনের মতো খাবারে যাতে  থাকে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট, যা শুধু ওজন বাড়ায় না, লিভারের স্বাভাবিক কাজেও বাধা দেয়। এতে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

প্রসেসড ও রেড মিট  যেমন সসেজ, বেকন, সালামি লিভারের জন্য বিপজ্জনক । এই খাবারে থাকা অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম ও প্রিজারভেটিভ লিভারে প্রদাহ বাড়ায় এবং চর্বি জমার প্রবণতা তৈরি করে।  এ ছাড়া অতিরিক্ত নুনযুক্ত প্যাকেটজাত খাবার চিপস, ইনস্ট্যান্ট নুডলস, ক্যানজাত খাবার শরীরে জলধারণ বাড়িয়ে লিভারের উপর চাপ ফেলে। আর রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেমন সাদা পাউরুটি, পেস্ট্রি, ময়দার তৈরি নানা খাবার দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে ফ্যাট জমার পথ খুলে দেয়।চিকিৎসকদের পরামর্শ, লিভারকে সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখতে হবে আঁশসমৃদ্ধ খাবার, তাজা ফল, শাকসবজি, ডাল, পর্যাপ্ত জল এবং নিয়মিত শরীরচর্চা। কারণ লিভারের অসুখ অনেক সময় নিঃশব্দে বাড়ে   এর উপসর্গ ধরা পড়তে পড়তে অনেকটাই ক্ষতি হয়ে যায়।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়