শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্যাম্পু-তেল ব্যবহার করেও চুল পড়া কমছে না, চিরুনি চালালেই উঠে আসছে গোছা গোছা চুল, স্নানের সময়ও হাতে লেগে থাকছে একমুঠো চুল? আবহাওয়ার পরিবর্তন, চুলের শুষ্কতা, অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার কিংবা চুলের অযত্ন-বিভিন্ন কারণেই চুল দুর্বল হয়ে পড়তে পারে। তবে চুলের যত্নে দামি প্রসাধনীই সব নয়। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন সহজ কিছু হেয়ার মাস্ক। নিয়মিত ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলকে তুলনামূলকভাবে মসৃণ ও শক্ত রাখতে সাহায্য করতে পারে।

•ডিম ও দইয়ের হেয়ার মাস্ক

কী লাগবে: ১টি ডিম ও ২ টেবিল চামচ টক দই।

কীভাবে বানাবেন: দু’টি উপকরণ ভালো করে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন।

এরপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন ব্যবহার করতে পারেন। 

•অ্যালোভেরা ও নারকেল তেলের মাস্ক

কী লাগবে:  টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ টেবিল চামচ নারকেল তেল।

কীভাবে বানাবেন: দু’টি উপকরণ ভালো করে মিশিয়ে নিন।

এরপর  স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

•কলা ও মধুর হেয়ার মাস্ক

কী লাগবে: ১টি পাকা কলা ও ১ চা চামচ মধু।

কীভাবে বানাবেন: কলা ভালো করে চটকে মধু মিশিয়ে নিন।

এরপর চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ভালোভাবে ধুয়ে শ্যাম্পু করুন।

•মেথি ও দইয়ের মাস্ক

কী লাগবে: ২ টেবিল চামচ মেথি এবং ২ টেবিল চামচ দই।

কীভাবে বানাবেন: মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে বেটে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন।

এরপর চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

• নারকেল দুধের হেয়ার মাস্ক

কী লাগবে: ৩-৪ টেবিল চামচ নারকেল দুধ।

কী ভাবে বানাবেন: তাজা নারকেল থেকে দুধ বের করে নিন।

এরপর স্ক্যাল্প ও চুলে হালকা হাড়পো লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তবে অতিরিক্ত চুল পড়ার সঙ্গে যদি চুল পাতলা হয়ে যাওয়া, টাকের মতো ফাঁকা জায়গা তৈরি হওয়া বা দীর্ঘদিন সমস্যা চলতে থাকে, শুধু হেয়ার মাস্কের উপর নির্ভর না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। নতুন কোনও উপকরণ ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট করেও দেখে নিতে পারেন।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪