আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গন্ধরাজ ভেটকি ফিশ কাবাব একটি আধুনিক অথচ ঐতিহ্যবাহী বাঙালি স্টার্টার। এই পদে গন্ধরাজ লেবু এবং নরম ভেটকি মাছের এক অসাধারণ মেলবন্ধন ঘটে। এই কাবাব তৈরির মূল চাবিকাঠি হল পারস্যের “কম আব” বা খুব কম জল বা আর্দ্রতা নীতি বজায় রাখা, যাতে মাছটি প্যানে দেওয়ার পর অতিরিক্ত জল ছেড়ে ভেঙে না যায়।

উপকরণ

২৫০ গ্রাম ভেটকি মাছ, ১.৫ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস, ১ চা চামচ আদা বাটা, ½ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, সামান্য নুন, ৩ টেবিল চামচ জল ঝরানো টক দই, ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, ১ চা চামচ গন্ধরাজ লেবুর জেস্ট,  ½ চা চামচ চিলি ফ্লেক্স, ১ টেবিল চামচ সর্ষের তেল ও সামান্য চিনি।

পদ্ধতি

একটি পাত্রে মাছের টুকরোগুলোর সাথে গন্ধরাজ লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং সামান্য নুন ভাল করে মাখিয়ে নিন। পাত্রটি ঢাকা দিয়ে ফ্রিজে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। আরেকটি পাত্রে জল ঝরানো টক দই, ফ্রেশ ক্রিম, গন্ধরাজ লেবুর জেস্ট, চিলি ফ্লেক্স, সর্ষের তেল এবং এক চিমটে চিনি একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিন। এবার ম্যারিনেশন করা মাছ এই ঘন মিশ্রণটি মাছের গায়ে ভাল করে মাখিয়ে নিন। এভাবে আরও ১০ মিনিট রেখে দিন। একটি নন-স্টিক তাওয়া বা চাটু মাঝারি-উচ্চ আঁচে গরম করুন। ব্রাশ দিয়ে সামান্য সর্ষের তেল বুলিয়ে নিন। তেল গরম হলে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো সাবধানে তাওয়ায় সাজিয়ে দিন। এক পিঠ হালকা সোনালী-বাদামী হওয়া পর্যন্ত ৪ থেকে ৫ মিনিট রান্না করুন।মাছ সেঁকা হয়ে গেলে দ্রুত নামিয়ে নিন। ওপর থেকে গন্ধরাজ লেবুর স্লাইস এবং পেঁয়াজ কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস