নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রির উপবাস মানেই কি শুধু ফল, দুধ আর সাবুদানা? একঘেয়ে খাবারের বদলে এ বার স্বাদবদল করতে বানিয়ে ফেলুন মুচমুচে মিষ্টি আলুর চাট। মিষ্টি আলুর সঙ্গে টক-মিষ্টি চাটনি, দই আর ডালিমের দানা মিশলে তৈরি হবে এমন এক পদ, যা স্বাদে জমজমাট। সবচেয়ে বড় কথা, এই চাট বানাতে মিষ্টি আলু ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। এয়ার ফ্রায়ারেই সহজে তৈরি করা যাবে এই মুখরোচক পদ।

উপকরণ

মিষ্টি আলু – ২টি

সৈন্ধব লবণ

অলিভ অয়েল – ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ

ভাজা জিরে গুঁড়ো – ১ চা চামচ

টক দই – প্রয়োজনমতো

ধনেপাতার চাটনি – প্রয়োজনমতো

তেঁতুলের চাটনি – প্রয়োজনমতো

প্রণালী 

প্রথমে মিষ্টি আলু ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। তারপর খোসা ছাড়িয়ে গোল গোল চাকতির মতো করে কেটে নিন। কাটা মিষ্টি আলুর টুকরোগুলিতে অলিভ অয়েল মাখিয়ে দিন। উপর থেকে সৈন্ধব লবণ ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার এয়ার ফ্রায়ারের ঝুড়িতে মিষ্টি আলুর টুকরোগুলি সাজিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ২০ মিনিট রান্না করুন। মাঝপথে টুকরোগুলি উল্টে দিতে ভুলবেন না। এতে দু’দিকই সুন্দর করে মুচমুচে হবে। মিষ্টি আলু তৈরি হয়ে গেলে সামান্য ঠান্ডা হতে দিন। তার পর একটি প্লেটে সাজিয়ে উপর থেকে টক দই, ধনেপাতার চাটনি এবং তেঁতুলের চাটনি ছড়িয়ে দিন। সব শেষে ডালিমের দানা ও ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু মিষ্টি আলুর চাট।

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের