পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে Airtel-এর গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এবার থেকে পোস্টপেইড প্ল্যানের জন্য প্রতি মাসে অতিরিক্ত ৫০ টাকা খরচ করতে হবে। তবে দাম বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন সুবিধাও দিয়েছে সংস্থা। আগামিকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে নতুন পোস্টপেইড প্ল্যানে বছরে একবার করে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাওয়া যাবে।

কী কী সুবিধা থাকছে?

নতুন নিয়ম অনুযায়ী, Airtel-এর পোস্টপেইড প্ল্যানের দাম ন্যূনতম ৫০ টাকা করে বেড়েছে। ফলে ব্যক্তিগত ব্যবহারের সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যানের জন্য এখন মাসে ৪৯৯ টাকা খরচ করতে হবে। আগে এই প্ল্যানের দাম ছিল ৪৪৯ টাকা। দুই সিমের ফ্যামিলি প্ল্যানের দাম হয়েছে ৭৪৯ টাকা, তিন সিমের প্ল্যান ১০৪৯ টাকা। চার সিমের জন্য ১২৪৯ এবং ১৪৪৯ টাকা এবং পাঁচ সিমের ফ্যামিলি প্ল্যানের দাম ১৭৯৯ টাকা হয়েছে। দাম বৃদ্ধির সঙ্গে Airtel-এর নতুন আকর্ষণ হল ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং। প্রতিটি সিমের জন্য বছরে একবার পাঁচ দিনের আন্তর্জাতিক রোমিং প্যাক দেওয়া হবে। এই প্যাকে থাকছে ৫GB ডেটা, ৬০ মিনিট কলিং, ২৫টি আউটগোয়িং SMS এবং ইনকামিং SMS-এর সুবিধা।

ফ্রি বিদেশি রোমিং

এই রোমিং প্যাকটি কখন ব্যবহার করবেন, সেটিও গ্রাহক নিজের সুবিধামতো ঠিক করতে পারবেন। অর্থাৎ প্ল্যান নেওয়ার সঙ্গে সঙ্গে প্যাকটি চালু করতে হবে না। বিদেশে যাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী পাঁচ দিনের প্যাকটি অ্যাক্টিভেট করা যাবে। ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে থাকা প্রত্যেক সদস্যের জন্য আলাদা করে এই সুবিধা পাওয়া যাবে। নতুন প্ল্যানগুলিতে শুধু রোমিং নয়, আগের একাধিক সুবিধাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আনলিমিটেড ডেটা ও কলিং, 5G-এর Fast Lane প্রযুক্তি এবং স্প্যাম ও প্রতারণামূলক লিঙ্ক থেকে সুরক্ষার মতো ফিচার। প্ল্যান অনুযায়ী Amazon Prime, JioHotstar, Xstream Play Premium, Google One, Apple Music, Apple iCloud+ এবং Netflix-এর মতো সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। নতুন দাম ৮ অক্টোবর থেকে কার্যকর হবে। Airtel-এর বর্তমান পোস্টপেইড গ্রাহকদের এক মাসের মধ্যে কাছাকাছি বেশি দামের নতুন প্ল্যানে স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে। Airtel-এর দাবি, এই আন্তর্জাতিক রোমিং সুবিধাটির মূল্য প্রায় ২,০০০ টাকা।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে