অমাবস্যা পড়তেই ব্যাঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কালী মন্দিরে শুরু হয়েছে পুজো

ব্যাঙ্গালুরুতে মহাসমারোহে পালিত হচ্ছে কালীপুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যাঙ্গালুরু: দীপান্বিতা অমাবস্যায় বাংলায় সর্বত্র চলছে কালীপুজো। সতীপীঠ থেকে বিভিন্ন কালীবাড়িতে হচ্ছে পুজো। তবে আজকের এই পুণ্যলগ্নে শুধুই বাংলায় নয় ভারতের বিভিন্ন প্রান্তে হচ্ছে কালীপুজো। যেমন ব্যাঙ্গালুরুতে মহাসমারোহে পালিত হচ্ছে কালীপুজো। অমাবস্যা পড়তেই শুরু হয়ে গিয়েছে ব্যাঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কালী মন্দিরে পুজো। করোনা বিধি মেনেই সকাল থেকেই মন্দিরে মায়ের পুজো দিতে আনাগোনা শুরু হয়েছে ভক্তজনের।

দুর্গা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্ট ডাউন শুরু হয়ে যায় ভিন রাজ্যের এই বাঙালি অধ্যুষিত ইলেকট্রনিক সিটি সংলগ্ন কালি মন্দিরে। প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো। এছাড়াও এই মন্দিরে নিত্যপুজা হয়েই থাকে মায়ের। এই মন্দিরেই মা কালির মূর্তির পুজো ছাড়াও দুর্গা মায়ের মূর্তি যেমন রয়েছে। তেমনি রয়েছে লোকনাথ বাবার মূর্তি। আর রয়েছে বিষ্ণু ও মহাদেব।

এদের নিত্য পুজোর পাশাপাশি এই সব দেবতার নিজ নিজ বাৎসরিক পুজোও অনুষ্ঠিত হয় এই মন্দিরে। প্রত্যেকটি পুজোয় ভক্তজনের ভীড় উপচে পড়ে এই মন্দির প্রাঙ্গনে। পাশাপাশি চলে ভোগ বিতরন। প্রসাদ না খেয়ে কেউ যেন ফিরে না যান তার জন্য সদা সতর্ক মন্দিরের কর্মকর্তারা। পুজোর দিন গুলিতে শুধু বাঙালি ভক্তজনরাই মন্দিরে ভিড় জমান না। মায়ের দর্শন করে প্রনাম জানাতে ও আশীর্বাদ নিতে ব্যাঙ্গালুরুর দলমত নির্বিশেষে প্রচুর মানুষ ও ভিভিআইপি লোকজন ও ভিড় জমান কালি পুজোর রাতে।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১