ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর দিনে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা, আড্ডা আর খাওয়াদাওয়া সবই থাকে পরিকল্পনায়। কিন্তু ঘোরাঘুরির ফাঁকে কোথায় বসে জমিয়ে খাওয়া যাবে, তা ঠিক করতেই অনেকটা সময় কেটে যায়। বিশেষ করে কলকাতার আনাচকানাচে ছড়িয়ে থাকা ভাল খাবারের ঠিকানা খুঁজে পাওয়া সহজ নয়। তাই পুজোর আড্ডায় নতুন স্বাদ যোগ করতে রইল কলকাতার কয়েকটি জনপ্রিয় ফিশ রোলের ঠিকানা। খাবারের তালিকায় রোলের জায়গা বরাবরই আলাদা। এগ রোল, চিকেন রোল কিংবা মাটন রোলের ভিড়ে মাছপ্রেমীদের মন কাড়তে পারে ফিশ রোলও। তবে কলকাতার সব জায়গায় ফিশ রোলের স্বাদ এক রকম নয়। কোথাও মাছের পুরের স্বাদ বেশি, কোথাও আবার বাইরের মুচমুচে আসল আকর্ষণ। তবে কলকাতার সব জায়গায় ফিশ রোলের স্বাদ এক রকম নয়। কোথাও মাছের পুরের স্বাদ বেশি, কোথাও আবার কলকাতা ভেটকির পাতলা ফিলে আসল আকর্ষণ। শহরের কোন কোন দোকানে এই বিশেষ পদটি চেখে দেখতে পারেন? রইল তেমনই কয়েকটি ঠিকানার খোঁজ।

১. মিত্র ক্যাফে

উত্তর কলকাতার পুরনো খাবারের ঠিকানাগুলির মধ্যে অন্যতম মিত্র ক্যাফে। একসময় উত্তমকুমার, ছবি বিশ্বাস, বিকাশ রায়ের মতো অভিনেতাদেরও পছন্দের জায়গা ছিল এটি। ফিশ ফ্রাই ও কবিরাজির পাশাপাশি এখানকার ফিশ রোলও বেশ জনপ্রিয়। কলকাতা ভেটকির ফিলের ভিতরে থাকে রুই মাছের পুর। বাইরে মুচমুচে আবরণ আর ভিতরে মাছের পুরের স্বাদ দুয়ে মিলে জমে যায় পদটি। এক প্লেটের দাম প্রায় ৩০০-এর মধ্যে।

২. ক্যাম্পারি

দক্ষিণ কলকাতায় ঘুরতে গেলে রাসবিহারী অ্যাভিনিউয়ের গড়িয়াহাট মোড়ের কাছে ক্যাম্পারিতে ঢুঁ মারতে পারেন। বিশেষ করে ভাজাভুজি খেতে যাঁরা ভালবাসেন, তাঁদের কাছে এই রেস্তরাঁ বেশ পরিচিত। এখানকার ফিশ রোলের বাইরের আবরণ বেশ মুচমুচে। তবে স্বাদের দিক থেকে এতে রয়েছে হালকা মিষ্টির ছোঁয়া। পুজোর কেনাকাটা কিংবা ঠাকুর দেখার ফাঁকে পেটপুজোর জন্য মন্দ নয় এই ঠিকানা। দাম ২০০ টাকার মধ্যে।

৩. আপনজন

কালীঘাটের ছোট্ট দোকান আপনজন মাছের নানা রকম ভাজাভুজির জন্য পরিচিত। ফিশ ফ্রাইয়ের পাশাপাশি এখানকার ফিশ রোলও একবার চেখে দেখতে পারেন। দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে খিদে পেলে এই দোকানটি রাখতে পারেন খাবারের তালিকায়। মাছের স্বাদ যাঁদের বিশেষ পছন্দ, তাঁদের জন্য এটি হতে পারে ভাল ঠিকানা। ফিশ রোলের দাম প্রায় ১৮০ থেকে ২০০ টাকা।

৪. চিত্তদা’জ সুরুচি রেস্তরাঁ

ডেকার্স লেন মানেই অফিসপাড়ার জমজমাট খাবারের দুনিয়া। সেখানেই রয়েছে চিত্তদা’জ সুরুচি রেস্তরাঁ। চিকেন স্ট্যুর জন্য এই দোকানের পরিচিতি থাকলেও মাছের বিভিন্ন ভাজাভুজিও বেশ জনপ্রিয়। এখানকার ফিশ রোল আকারে কিছুটা ছোট হলেও স্বাদে কোনও খামতি নেই। অফিসের ব্যস্ততার মাঝে অল্প খরচে মুখরোচক কিছু খেতে চাইলে এই দোকানে যেতে পারেন।

৫. বিজলি গ্রিল

রাস্তার ধারের দোকানের বদলে রেস্তরাঁয় বসে ফিশ রোল খেতে চাইলে যেতে পারেন সাদার্ন অ্যাভেনিউয়ের বিজলি গ্রিলে। এখানকার বিভিন্ন মাছের পদ বেশ জনপ্রিয়। তার মধ্যে ফিশ রোলও চেখে দেখার মতো। ফিশ রোলের দাম ২০০ টাকার মধ্যে।

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

ক্যানসারের চিকিৎসা থেকে পেনশন, পুজোয় তিন ধামাকা প্ল্যান নিয়ে হাজির LIC

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা