এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোনও মানুষের ব্যক্তিত্ব তাঁর কথা বলার ধরন, আচরণ, আত্মবিশ্বাস এবং অন্যের সঙ্গে মিশে যাওয়ার ভঙ্গিতে ফুটে ওঠে। কেউ সহজেই অন্যের মন জয় করেন, কেউ আবার নিজের স্বতন্ত্র চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের জোরে সকলের নজর কেড়ে নেন। সংখ্যাতত্ত্বের ধারণা অনুযায়ী, জন্মতারিখের সঙ্গে মানুষের স্বভাব ও ব্যক্তিত্বের কিছু যোগসূত্র রয়েছে। সেই বিশ্বাস অনুসারে, নির্দিষ্ট কয়েকটি তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যা তাঁদের অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনার জন্মতারিখও কি রয়েছে সেই তালিকায়? মিলিয়ে নিন একবার।

যে কোনও মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখ

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এই তারিখগুলিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা দেখা যায়। তাঁরা আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকেন। নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে কিংবা কোনও কাজের দায়িত্ব নিতে তাঁরা সাধারণত পিছপা হন না। তাঁদের ব্যক্তিত্বের দৃঢ়তা সহজেই অন্যের নজর কাড়ে।

 যে কোনও মাসের ৩, ১২, ২১ ও ৩০ তারিখ

এই তারিখে জন্মানো ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হল প্রাণবন্ত স্বভাব ও সৃজনশীল চিন্তাভাবনা। তাঁরা কথা বলতে ভালোবাসেন এবং অনেক সময় নিজেদের কথাবার্তা ও রসবোধের মাধ্যমে অন্যদের আনন্দ দেন। সামাজিক পরিবেশে সহজেই সকলের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাঁদের আকর্ষণীয় করে তোলে।

আরও পড়ুনঃ সংসারে শান্তি ফেরাতে কীভাবে ব্যবহার করবেন গঙ্গাজল, জানুন সহজ টোটকা

যে কোনও মাসের ৬, ১৫ ও ২৪ তারিখ

সংখ্যাতত্ত্বের ধারণা অনুযায়ী, এই তারিখে জন্মানো ব্যক্তিরা সাধারণত যত্নশীল, রুচিশীল ও সম্পর্কের প্রতি আন্তরিক হন। অন্যের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং কাছের মানুষদের পাশে থাকার প্রবণতা তাঁদের ব্যক্তিত্বের অন্যতম দিক। তাঁদের ব্যবহার অনেকের মনেই ইতিবাচক ছাপ ফেলে।

 যে কোনও মাসের ৭, ১৬ ও ২৫ তারিখ

এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিদের চিন্তাশীল, কৌতূহলী ও কিছুটা রহস্যময় স্বভাবের বলে মনে করা হয়। তাঁরা যে কোনও বিষয় গভীরভাবে বুঝতে চান। সহজে নিজের মনের কথা প্রকাশ না করলেও তাঁদের স্বতন্ত্র চিন্তাভাবনা অন্যদের আকৃষ্ট করতে পারে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য