বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামাজিক সুরক্ষা প্রকল্পে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার। রাজ্যের প্রবীণ নাগরিক, অসহায় বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে উপভোক্তারা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। কিন্তু এই খুশির খবরের সাথেই জারি করা হয়েছে এক কড়া নির্দেশিকা। প্রশাসন জানিয়েছে, আগের সমস্ত পুরনো আবেদনপত্র বা ওয়েটিং লিস্ট সম্পূর্ণ বাতিল করা হয়েছে। নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নতুন আবেদন না করলে এই বর্ধিত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন উপভোক্তারা।

এই প্রকল্পে কী কী সুবিধা মিলবে ?

পশ্চিমবঙ্গের বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য বড় খবর। ইতিমধ্যেই এই তিন ধরনের সামাজিক সুরক্ষা পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এবার আরও ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করার ঘোষণা হয়েছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির প্রকাশিত নির্বাচনী সংকল্পপত্রে রাজ্যের বার্ধক্য,বিধবা ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের মাসিক ভাতা বৃদ্ধির স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর থেকেই সেই দেওয়া কথা বাস্তবে রূপায়ণ করতে তৎপরতা দেখাচ্ছে নতুন সরকার। 

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

তবে এই ভাতা এখনই সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, আগামী দিনে যোগ্য উপভোক্তাদের ধাপে ধাপে ভাতা বাড়িয়ে ২,০০০ টাকায় নিয়ে যাওয়া হবে। আবেদনকারীদের প্রকৃত বয়স, তাঁদের পারিবারিক আর্থিক অবস্থা এবং নির্ধারিত অন্যান্য যোগ্যতার মাপকাঠিগুলি প্রশাসন খতিয়ে দেখবে। সমস্ত নথি পর্যালোচনার পর স্বচ্ছতার ভিত্তিতেই চূড়ান্ত উপভোক্তাদের তালিকা তৈরি করবে রাজ্য। সমগ্র রাজ্যজুড়ে নতুন আবেদনপত্র গ্রহণ এবং তা স্ক্যান বা যাচাই করার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। আগামী নতুন আর্থিক বছরের শুরু অর্থাৎ এপ্রিল মাস থেকেই আনুষ্ঠানিকভাবে এই ২,০০০ টাকার বর্ধিত ভাতার সুবিধা পেতে পারেন রাজ্যবাসী। 

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য