প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় আলোর মালায় সেজে ওঠে শহর কলকাতা। এবারেও তার অন্যথা হয়নি। কিন্তু সপ্তমীর রাতের একটা ঘটনা দুর্গাপুজোর সমস্ত আনন্দকে ম্লান করে দিয়েছে। উত্তর কলকাতার চোরবাগানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। সেই ঘটনাতে বাংলা জুড়ে নেমে এসেছে শোকের আবহ।  অতিরিক্ত ভিড়, আচমকা আতঙ্ক কিংবা মানুষের ঠেলাঠেলিতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। ভিড়ের চাপে শ্বাস নিতে সমস্যা হওয়া থেকে শুরু করে পদপিষ্ট হওয়ার মতো দুর্ঘটনাও ঘটতে  পারে। সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে বড় বিপদ। যদি এহেন পরিস্থিতিতে পড়েন তাহলে আতঙ্কিত না হয়ে কোন কোন বিষয় মাথায় রাখবেন জেনে নিন-  

১. ভিড় বাড়তে দেখলে আগেই সরে যান

কোনও মণ্ডপে ঢোকার মুখে যদি দেখেন প্রচণ্ড ভিড়, মানুষের চলাচল প্রায় বন্ধ কিংবা বারবার ধাক্কাধাক্কি হচ্ছে, তাহলে সেখানে প্রবেশের ঝুঁকি নেবেন না। ভিড়ের চাপ বাড়তে শুরু করলে নিরাপদে বেরিয়ে আসার  চেষ্টা করুন। 

২. প্রবেশ ও  প্রস্থানের পথ  আগে জেনে নিন 

মণ্ডপে ঢোকার আগে কাছাকাছি বেরোনোর পথ, জরুরি নির্গমনপথ এবং নিরাপদ অপেক্ষার জায়গা কোথায় রয়েছে, তা জেনে রাখুন। শুধু প্রবেশপথের দিকে নজর দিলে চলবে না। কোনও কারণে ভিড় বাড়লে দ্রুত কোন দিকে সরে যাওয়া সম্ভব, সেই জায়গা সম্পর্কে ধারণা থাকাও জরুরি। 

৩. দেওয়াল বা ব্যারিকেডের গা ঘেঁষে দাঁড়াবেন না

অতিরিক্ত ভিড়ের মধ্যে দেওয়াল, ধাতব ব্যারিকেড, রেলিং কিংবা গেটের সামনে আটকে পড়া বিপজ্জনক হতে পারে। মানুষের চাপ বাড়লে এই ধরনের শক্ত কাঠামোর সঙ্গে শরীর চেপে যাওয়ার আশঙ্কা থাকে। তাই  এমন জায়গায় দাঁড়াবেন না যেখানে বিপদের আশঙ্কা বেশি। 

৪. ভিড়ের উল্টোদিকে ভুলেও যাবেন না 

চারপাশের মানুষ যে দিকে এগোচ্ছেন, তার বিপরীতে জোর করে চলার চেষ্টা করলে ভারসাম্য হারানোর ঝুঁকি বাড়ে। ধাক্কাধাক্কি করে এগোনো বা অন্যকে ঠেলে পথ তৈরি করাও বিপজ্জনক। পরিস্থিতি খারাপ হলে এক নিরাপদ কোন পেলে সেখানে শান্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন।  

৫. বুকের সামনে হাত দিয়ে রাখুন

ভিড়ের চাপে যদি শরীর নড়াচড়া করার জায়গা না থাকে, তাহলে দুই হাত কনুইয়ে ভাঁজ করে বুকের সামনে রাখার চেষ্টা করুন। তাতে আচমকা কোনও আঘাত লাগবে না।  তবে জোর করে হাত ছড়িয়ে ভিড় ঠেলার চেষ্টা করবেন না।  

৬. পড়ে গেলে মাথা ও ঘাড় বাঁচান

ভিড়ের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেলে বিপদ আরও বাড়তে পারে। তাই প্রথমেই মাথা ও ঘাড় রক্ষা করার চেষ্টা করুন। সম্ভব হলে শরীর গুটিয়ে নিয়ে মাথা ঢেকে রাখুন এবং  সুযোগ পেলে উঠে দাঁড়ান। তবে চারপাশে প্রবল চাপ থাকলে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ানোর চেষ্টা না করে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। কাছাকাছি কেউ পড়ে গেলে তাঁকে টেনে তুলতে গিয়ে নিজেও বিপদের মুখে পড়বেন না। 

৭. শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকুন

শিশুদের হাত শক্ত করে ধরে রাখুন এবং ভিড়ের মধ্যে তাদের একা হাঁটতে দেবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা হয়ে গেলে কোথায় দেখা করবেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন। শিশুর পকেটে বা পরিচয়পত্রে অভিভাবকের ফোন নম্বর  রেখে দিন। বয়স্ক ব্যক্তি বা চলাফেরায় অসুবিধা রয়েছে এমন কাউকে নিয়ে অতিরিক্ত ভিড়ের মণ্ডপ এড়িয়ে চলাই ভাল।

৮. জল রাখুন ও আরামদায়ক জুতো পরুন

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালে গরমে বা ক্লান্তিতে শরীর খারাপ হতে পারে। তাই সঙ্গে পানীয় জল রাখুন এবং আরামদায়ক, পায়ে ভালোভাবে আটকে থাকে এমন জুতো পরুন। ঢিলেঢালা পোশাক, লম্বা ওড়না কিংবা সহজে আটকে যেতে পারে এমন জিনিস সামলে চলুন।  

৯. গুজবে কান দেবেন না 

ভিড়ের মধ্যে কোনও খবর শুনেই দৌড়তে শুরু করবেন না। পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ, স্বেচ্ছাসেবক বা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নির্দেশ অনুসরণ করুন। অকারণে চিৎকার করা, ধাক্কাধাক্কি কিংবা যাচাই না করা খবর ছড়ানো মুহূর্তের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিতে পারে। জরুরি ঘোষণা শুনলে শান্তভাবে নির্দেশ মেনে চলুন।

১০. শরীর খারাপ লাগলে জোর করবেন না

ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা, দুর্বলতা কিংবা বুকে প্রবল চাপ অনুভব করলে বিষয়টিকে হালকাভাবে নেবেন না। যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় সরে গিয়ে সাহায্য চান। জরুরি পরিস্থিতিতে পুলিশ, চিকিৎসাকর্মী বা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের জানান।  

  

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া