বৃষ্টির দিনে জমে যাবে সন্ধ্যা, বানিয়ে ফেলুন মুচমুচে এঁচোড়ের কাবাব

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে ঝিরঝিরে বৃষ্টি, হাতে ধোঁয়া ওঠা চা। কিন্তু সেই চায়ের সঙ্গে একঘেয়েমি আলুর চপ বা পেঁয়াজির স্বাদ জীভে বিরক্ত এনে দেয়। সেই একঘেয়েমি কাটিয়ে এবার চমকে দিন পরিবারের সবাইকে। বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন এমন এক দুর্দান্ত স্ন্যাকস, যার বাইরের দিকটা হবে মুচমুচে আর ভেতরটা থাকবে নরম ও জুসি। একবার খেলে বারবার খেতে মন চাইবে এই সুস্বাদু এঁচোড়ের কাবাব।

প্রয়োজনীয় উপকরণ

৭৫০ গ্রাম এঁচোড় (সেদ্ধ করা)

১ টেবিল চামচ গোটা ধনে

১ চা চামচ জিরে

১/২ চা চামচ গোলমরিচ

১ চা চামচ মৌরি

৫টি কাঁচালঙ্কা

২ টেবিল চামচ রসুন কুচি

৩/৪ কাপ ভিজিয়ে রাখা ছোলা

১/২ কাপ ভিজিয়ে রাখা চাল

১/২ কাপ মিহি কাটা পেঁয়াজ

পরিমাণমতো ধনেপাতা কুচি

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ নুন

১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো

ভাজার জন্য পরিমাণমতো তেল

প্রণালি

প্রথমে ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, কাঁচালঙ্কা ও রসুন একসঙ্গে বেটে একটি মশলার পেস্ট তৈরি করে নিন। এরপর এঁচোড় ভালোভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নরম অবস্থায় চটকে রাখুন। অন্যদিকে, ভিজিয়ে রাখা ছোলা ও চাল একসঙ্গে বেটে ঘন পেস্ট তৈরি করুন। যদি এগুলো না থাকে তাহলে চালের গুঁড়ো ও বেসন ব্যবহার করলেও হবে। এবার একটি বড় প্রাত্রে এঁচোড়ের সঙ্গে মশলার পেস্ট, ছোলা-চালের পেস্ট, পেঁয়াজ কুচি, ধনেপাতা, হলুদ, নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার মিশ্রণ তৈরি হলে মিশ্রণ থেকে ছোট ছোট বল বা চ্যাপ্টা টিক্কির আকারে কাবাব তৈরি করুন। ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে কাবাবগুলো দু’পাশ সোনালি বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। গরম গরম এঁচোড়ের কাবাব ধনে-পুদিনার চাটনি, তেঁতুলের চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। বর্ষার বিকেলের আড্ডা মুহূর্তেই হয়ে উঠবে আরও সুস্বাদু।

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর