পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকের বাদ্যি, নতুন পোশাক আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার আনন্দ দুর্গাপুজো মানেই উৎসবের মেজাজে মেতে ওঠা। আর সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে জমিয়ে খাওয়াদাওয়া। প্যান্ডেলের ফুচকা, রোল, বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি ও ভাজাভুজি সবই থাকে খাদ্যতালিকায়। কিন্তু স্বাদের টানে অতিরিক্ত খাওয়াদাওয়া করতে গিয়ে অনেকেই পড়েন বিপাকে। পেট ফাঁপা, গ্যাস, বুকজ্বালা কিংবা অম্বলের মতো সমস্যা তখন আনন্দে বাধা হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে কোন ওষুধ খেলে মিলতে পারে স্বস্তি? জানুন কী বলছযান চিকিৎসকেরা-

কেন হয় গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা?

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত খাওয়াদাওয়া, তেল-মশলাযুক্ত খাবার, ফ্যাটসমৃদ্ধ পদ এবং কোমল পানীয়ের কারণে পেট ফাঁপা ও বদহজমের সমস্যা দেখা দিতে পারে। পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে বুক ও গলায় জ্বালাপোড়া, টক ঢেকুরের মতো উপসর্গও দেখা যায়। বিশেষ করে খাওয়ার পরপরই শুয়ে পড়লে অম্বলের সমস্যা আরও বাড়তে পারে।

কোন ওষুধে মিলতে পারে স্বস্তি?

 অ্যান্টাসিড: পাকস্থলীর অ্যাসিড নিষ্ক্রিয় করে সাময়িকভাবে বুকজ্বালা ও অম্বল কমাতে সাহায্য করে।

অ্যালজিনেট: খাদ্যনালিতে অ্যাসিড উঠে আসা কমাতে পাকস্থলীর উপরে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করতে সাহায্য করে।

প্রোটন পাম্প ইনহিবিটর (PPI): বারবার অ্যাসিডিটির সমস্যা হলে চিকিৎসকের পরামর্শে এই ধরনের ওষুধ দেওয়া হতে পারে।

সিমেথিকোন: কিছু ক্ষেত্রে পেট ফাঁপা ও গ্যাসজনিত অস্বস্তি কমাতে সাহায্য করে।

তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। সাধারণ বদহজমের জন্য নিয়মিত অ্যান্টিবায়োটিক বা হজমের এনজাইম সাপ্লিমেন্ট খাওয়ারও প্রয়োজন নেই।

পুজোয় সুস্থ থাকতে কী করবেন?

চিকিৎসকদের মতে, একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খান। পর্যাপ্ত জল পান করুন এবং খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। খাবার খাওয়ার পর অন্তত ২-৩ ঘণ্টা শুয়ে পড়বেন না। তবে তীব্র পেট বা বুকে ব্যথা, রক্তবমি, কালো পায়খানা কিংবা খাবার গিলতে অসুবিধা হলে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নিন।

চোরবাগানের মণ্ডপে প্রবল ভিড়ে চিড়েচ্যাপ্টা ৩৫ জন, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা