মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু সময় কম, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আমের রসমালাই

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের মরশুমে বাজারে এখন আমের ছড়াছড়ি। আর এই আম দিয়েই যদি তৈরি হয় ঝটপট মিষ্টি, তাহলে কেমন হয়। মাত্র ১৫ মিনিটেই রসমালাইয়ের ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে আমের টাটকা মিষ্টতা মিশে তৈরি হয় এক অসাধারণ ডেজার্ট, যা গরমের দিনে মনও জুড়িয়ে দেয়।

কী ভাবে বানাবেন?

উপকরণ: ১ লিটার দুধ, ১ চিমটে কেশর, আধ চা চামচ এলাচগুঁড়ো, ১/৪ কাপ কাজু-বাদাম-পেস্তা কুচি, ৩ টেবিল চামচ মিল্ক পাউডার, ৩ টেবিল চামচ কনডেন্সড মিল্ক, ১ কাপ আমের ক্বাথ, ৮টি পাউরুটি।

প্রণালী:  প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এ বার ঘন দুধে একে একে কেশর, এলাচগুঁড়ো, কাজু-বাদাম-পেস্তা কুচি, মিল্ক পাউডার আর কনডেন্সড মিল্ক মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। মিশ্রণটি একটু ঠান্ডা করে নিয়ে তাতে আমের ক্বাথ মিশিয়ে দিন। এ বারে একটি গ্লাসের সহায়তায় গোল গোল আকারে পাউরুটিগুলি কেটে নিন। এ বার একটি ছোট বাটিতে আমের ক্বাথ, কাজু-বাদাম-পেস্তা কুচি আর মিল্ক পাউডার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এ বার একটি পাউরুটির টুকরোর উপর আমের মিশ্রণটি ভাল করে মাখিয়ে আর একটি পাউরুটি দিয়ে দিন উপরে। দেখতে হবে ঠিক স্যান্ডউইচের মতো। একটি কাচের পাত্রে পাউরুটির স্যান্ডউইচগুলি সাজিয়ে উপর থেকে বানিয়ে রাখা মালাই ছড়িয়ে দিন। এর পর ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করলেই তৈরি হয়ে যায় আমের রসমালাই।

এই ডেজার্ট শুধু দ্রুত তৈরি হয় না, বরং স্বাদেও একেবারে আলাদা অভিজ্ঞতা দেয়। গরমের দিনে অতিথি আপ্যায়ন বা হঠাৎ মিষ্টির ইচ্ছে মেটাতে এটি হতে পারে আদর্শ একটি পদ।

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা