সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে কাঁচা পেঁপে রয়েছে? তা দিয়ে শুধু তরকারি বা ঘণ্ট নয়, বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু কোফতা কারি। মশলা মাখানো কাঁচা পেঁপের ছোট ছোট কোফতা আর ঘন ঝাল-মিষ্টি গ্রেভির মেলবন্ধনে তৈরি এই পদ ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। যাঁরা নিরামিষ খাবারে নতুন স্বাদ আনতে চান, তাঁদের জন্যও এই রেসিপি হতে পারে দারুণ বিকল্প।

উপকরণ

২ কাপ কাঁচা পেঁপে কোরানো, ২ ইঞ্চি আদা কোরানো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১/২ কাপ বেসন, স্বাদমতো নুন, প্রয়োজনমতো তেল, ১.৫ কাপ পেঁয়াজ বাটা, ১ কাপ টমেটো বাটা, ১ টেবিল চামচ রসুন কুচি, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১টি তেজপাতা, ১টি শুকনো লঙ্কা, ২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ চিনি, ১ চা চামচ কসুরি মেথি। 

পদ্ধতি

প্রথমে কাঁচা পেঁপে ছাড়িয়ে কুরিয়ে নিন। একটি পাত্রে জল ফুটিয়ে তাতে কোরানো পেঁপে দিয়ে ৫ থেকে ৬ মিনিট সেদ্ধ করুন। এবার একটি পাত্রে সেদ্ধ পেঁপে, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, নুন ও বেসন দিয়ে ভালভাবে মেখে ছোট ছোট গোল কোফতা তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে কোফতাগুলি সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা ও শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে ভালভাবে কষিয়ে নিন। আদা ও রসুন দিয়ে কয়েক মিনিট রান্না করুন। এবার টমেটো বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভাল করে কষিয়ে আঁচ কমিয়ে ফেটানো টক দই মেশান এবং নাড়তে থাকুন, যাতে দই ফেটে না যায়। গ্রেভি ফুটে উঠলে তাতে ভেজে রাখা কোফতাগুলি দিয়ে মাঝারি আঁচে আরও ৫ মিনিট রান্না করুন। সবশেষে কসুরি মেথি ও গরম মশলা দিয়ে আলতো করে নাড়ুন। তৈরি কাঁচা পেঁপের কোফতা কারি গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

‘বিদেশি শক্তির মদতে আন্দোলন করছে ককরোচরা,’ দাবি সুকান্তের

সুপ্রিম কোর্টে আর্জি খারিজ প্রশান্তের, ৪৮ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করতে হবে প্রাক্তন BDO-কে

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

দিনদুপুরে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০