Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান। অত্যন্ত কম খরচে সাধারণ ফিচার ফোন ব্যবহারকারীরা যাতে হাই-স্পিড ৪জি ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই প্ল্যানটি বাজারে এনেছে জিও।

কারা এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন?

এই প্ল্যানটি শুধুমাত্র ৪জি কিপ্যাড ফোনের জন্য প্রযোজ্য। এটি সাধারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না। প্ল্যানের বৈধতা ২৮ দিন। আর ২৮ দিনে মোট ১৪ জিবি ডেটা পাওয়া যাবে। দৈনিক ০.৫ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে 64 Kbps হয়ে যাবে। যেকোনো নেটওয়ার্কে সম্পূর্ণ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। প্ল্যানে মোট ৩০০টি এসএমএস পাঠানোর সুবিধা থাকছে। এর সাথে জিওটিভি, জিওসিনেমা এবং জিওশাওন-এর মতো অ্যাপগুলোর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

কিপ্যাড ফোন ব্যবহারকারীদের জন্য এটি জিও-র সবচেয়ে সাশ্রয়ী মূল্যের একটি রিচার্জ প্ল্যান। মাত্র ১২৩ টাকার এই বিশেষ রিচার্জ প্ল্যানটি মূলত Jio Bharat এবং এই ধরণের ৪জি (4G) বোতাম ওয়ালা কিপ্যাড ফোনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে আনা হয়েছে। আপনি যদি বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান, তবে এই একই সুবিধার আরও কিছু লং-টার্ম প্ল্যান রয়েছে । ২৩৪ টাকায় ৫৬ দিনের বৈধতায় মোট মিলবে ২৮ জিবি ডেটা। ৩৬৯ টাকায় ৮৪ দিনের বৈধতায় মিলবে মোট ৪২ জিবি ডেটা।

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস