তেল-মশলা কম, তবু স্বাদ দুর্দান্ত! জাপানি কায়দায় চিকেন রান্নার এই ট্রিক জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: কম তেল-মশলা দিয়েও যে চিকেন সুস্বাদু হতে পারে, তা বহুদিন ধরেই প্রমাণ করেছে জাপানি রান্না। স্বাস্থ্যসচেতন মানুষ এখন ঝালঝোলের বদলে হালকা অথচ পুষ্টিকর খাবারের দিকেই বেশি ঝুঁকছেন। তাই একঘেয়ে চিকেন কষা বা চিলি চিকেনের বাইরে বেরিয়ে এবার ট্রাই করতে পারেন জাপানি পদ্ধতিতে তৈরি তিনটি ভিন্ন স্বাদের চিকেন পদ। কম মশলা, সহজ রান্না আর দুর্দান্ত স্বাদ— সবই মিলবে এই রেসিপিগুলিতে।

স্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক বাড়ার সঙ্গে সঙ্গে বদল এসেছে বাঙালির রান্নাঘরেও। এখন অনেকেই কম তেল, কম মশলা দিয়ে রান্না করতে পছন্দ করেন। বিশেষ করে চিকেন রান্নায় নতুন ধরনের রেসিপির খোঁজ চলছে নিয়মিত। জাপানি রান্না তার পরিমিত মশলা, কম তেল এবং পুষ্টিগুণ বজায় রাখার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। সেই জাপানি স্টাইলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তিনটি সহজ ও সুস্বাদু চিকেন পদ।

বেকড চিকেন কাৎসু

উপকরণ: ২টি চিকেন ব্রেস্ট,  ১ কাপ ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো, আধ কাপ ময়দা বা ওটসের গুঁড়ো, ১টি ডিম, সামান্য নুন ও গোলমরিচ, সামান্য তেল।

প্রণালী: প্রথমে চিকেনে নুন ও গোলমরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ময়দা বা ওটসের গুঁড়োয় কোট করে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। তারপর ব্রেড ক্রাম্ব ভালোভাবে মাখিয়ে নিন। বেকিং ট্রেতে হালকা তেল ব্রাশ করে চিকেন রাখুন। উপরে সামান্য তেল স্প্রে করে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করা ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। ওভেন না থাকলে নন-স্টিক প্যানে অল্প তেলে ঢেকে সেঁকেও বানানো যাবে।

চিকেন তেরিয়াকি

উপকরণ:  ৩০০ গ্রাম বোনলেস চিকেন, ৪ চামচ সয়া সস, ২ চামচ মধু, ১ চামচ আদা-রসুন বাটা, ১ চামচ তিল, সামান্য সাদা তেল

প্রণালী: একটি পাত্রে সয়া সস, মধু ও আদা-রসুন বাটা মিশিয়ে সস তৈরি করুন। প্যানে সামান্য তেল গরম করে চিকেনের টুকরোগুলি হালকা ভেজে নিন। এরপর তৈরি করা সস ঢেলে মাঝারি আঁচে রান্না করুন। সস ঘন হয়ে চিকেনের গায়ে মাখা মাখা হয়ে এলে উপরে তিল ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই পদ দারুণ লাগে।

জাপানিজ চিকেন কারি

উপকরণ:  ৫০০ গ্রাম চিকেন, ১ কাপ আলু ও গাজরের টুকরো, ১টি বড় পেঁয়াজকুচি, ২টি টমেটো বাটা, ২ চামচ গরমমশলা ও হলুদগুঁড়ো, ১ চামচ করে মাখন ও ময়দা, নুন ও সামান্য মধু

প্রণালী: প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এরপর চিকেন, আলু ও গাজর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর টমেটো বাটা, সামান্য জল, হলুদ ও গরমমশলা মিশিয়ে ঢেকে দিন। চিকেন সেদ্ধ হয়ে এলে আলাদা প্যানে মাখন গলিয়ে তাতে ময়দা দিয়ে নাড়ুন, যতক্ষণ না বাদামি রং হয়। এই মিশ্রণটি চিকেনের ঝোলে মিশিয়ে দিন। শেষে নুন ও সামান্য মধু দিয়ে নামিয়ে নিন। এতে কারির স্বাদ হবে ঘন ও হালকা মিষ্টি।কম মশলায় স্বাস্থ্যকর অথচ সুস্বাদু রান্না চাইলে এই জাপানি স্টাইলের চিকেন রেসিপিগুলি হতে পারে আপনার নতুন পছন্দ।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য