QR কোড স্ক্যান করলেই চলবে ভিডিও! ভারতে এল ফুজিফিল্মের হাইব্রিড ক্যামেরা , থাকছে আরও ফিচার…

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে নতুন ক্যামেরা লঞ্চ করল ফুজিফিল্ম। সংস্থার এই নতুন ক্যামরার নাম ‘Fujifilm Instax Mini Evo’, যা একসঙ্গে তাৎক্ষণিক ছবি প্রিন্ট, ভিডিও রেকর্ডিং এবং আধুনিক ডিজিটাল ফিচারের সুবিধা দেবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে রেট্রো লুকের মেলবন্ধন ঘটিয়ে এই ক্যামেরাকে বিশেষভাবে তৈরি করা হয়েছে।

ফুজিফিল্ম জানিয়েছে, Instax Mini Evo’ Cinema এর নকশা অনুপ্রাণিত গিয়েছে তাদের ঐতিহাসিক FUJICA Single-8 ক্যামেরা থেকে, যা ১৯৬৫ সালে বাজারে এসেছিল। নতুন এই ক্যামেরায় রয়েছে একটি বড় রিয়ার LCD স্ক্রিন। যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ভিডিওর প্রিভিউ দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ছবি প্রিন্ট করার নির্দেশ দিতে পারবেন। এই ক্যামেরায় অন্যতম আকর্ষণীয় ফিচার হল QR কোড প্লেব্যাক সুবিধা। ব্যবহারকারীরা ভিডিও থেকে একটি নির্দিষ্ট ফ্রেম বেছে নিয়ে সেটিকে ছবি হিসেবে প্রিন্ট করতে পারবেন। শুধু তাই নয়, ভিডিওকে QR কোডে রূপান্তর করা যাবে। স্মার্টফোন দিতে সেই QR কোড স্ক্যান করলেই Instax স্টাইলের ফ্রেমে ভিডিওটি দেখা যাবে।

আরও পড়ুন: মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

মোবাইল ফোনের সঙ্গে সংযোগের সুবিধাও রয়েছে এই ক্যামেরায়। একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি সরাসরি প্রিন্ট করতে পারবেন। ফলে ক্যামেরায় তোলা ছবি ছাড়াও ফোনের গ্যালারির ছবিও Instax ফিল্মে ছাপানো সম্ভব হবে। এছাড়াও ক্যমেরাটিতে রয়েছে ‘Eras Dial’ নামের একটি বিশেষ ফিচার যা বিভিন্ন সময়কাল বা যুগভিত্তিক ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহার করার সুযোগ দেবে। ফুজিফিল্ম জানিয়েছে, এতে মোট ১০ টি আলাদা এফেক্ট রয়েছে। Fujifilm Instax Mini Evo Cinema-র প্রি বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে এটি ভারতে বিক্রি শুরু হবে। এই হাইব্রিড ক্যামেরার দাম রাখা হয়েছে ৪৭ হাজার ৯৯৯।

বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক