গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজরের মিষ্টি তো অনেকেই খেয়েছেন, কিন্তু গাজর আর ছানার লাড্ডু একবার বানিয়ে দেখলে স্বাদে চমকে যাবেন! খুব বেশি ঝামেলা নেই, কম উপকরণেই তৈরি করা যায় এই নরম, সুগন্ধি মিষ্টি। উৎসব হোক বা বাড়িতে অতিথি আসা চায়ের সঙ্গে কিংবা খাবারের শেষে এই লাড্ডু জমিয়ে দিতে পারে মিষ্টিমুখের আসর।

উপকরণ

কুরিয়ে নেওয়া গাজর- ১ কাপ

জল ঝরিয়ে ভাল করে মাখা ছানা — ১ কাপ

চিনি — স্বাদমতো

ঘি- ২ টেবিল চামচ

গুঁড়ো দুধ- ১/৪ চামচ

এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ

কুচোনো বাদাম- ২ টেবিল চামচ 

পদ্ধতি

প্রথমে একটি ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে কুরিয়ে রাখা গাজর দিয়ে দিন। মাঝারি আঁচে কয়েক মিনিট ভাল করে নাড়াচাড়া করে ভেজে নিন। গাজরের কাঁচা গন্ধ চলে গিয়ে হালকা নরম হয়ে এলেই বুঝবেন পরের ধাপের জন্য প্রস্তুত। তারপর সামান্য জল ছিটিয়ে প্যানটি ঢেকে দিন। কয়েক মিনিট পর ঢাকনা খুলে আবার ভাল করে নেড়ে নিন। এবার নরম গাজরের মধ্যে মেখে রাখা ছানা ও চিনি দিয়ে দিন। চিনি গলে যাওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটি কিছুটা তরল হয়ে যাবে। তাই আঁচ মাঝারি থেকে কম রেখে একটানা নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি ফ্রাইপ্যানের তলায় লেগে না যায়। ধীরে ধীরে অতিরিক্ত জল শুকিয়ে মিশ্রণটি ঘন ও মাখা-মাখা হয়ে এলে গুঁড়ো দুধ এবং এলাচের গুঁড়ো মিশিয়ে দিন। সব উপকরণ ভালভাবে মিশে গেলে আরও কিছুক্ষণ নাড়ুন। সবশেষে বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে একসঙ্গে দলা পাকিয়ে আসবে, তখন গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে হাতে অল্প ঘি মেখে পছন্দমতো আকারে গোল গোল লাড্ডু তৈরি করুন। উপর থেকে কুচোনো বাদাম ছড়িয়ে দিন। পুরোপুরি ঠান্ডা হলেই তৈরি নরম, সুগন্ধি গাজর-ছানার লাড্ডু। বাড়িতে তৈরি এই মিষ্টি একবার খেলে দোকানের মিষ্টির কথাই ভুলে যেতে পারেন! 

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা