মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল অনেকেরই বাড়িতে গাছ লাগানোর শখ থাকে! কিন্তু ফ্ল্যাট বাড়িতে জায়গার অভাব এবং মাটি মাখার ঝামেলার কারণে অনেকেই সেই শখ বাদ দিয়ে দেন। আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তবে আপনার জন্য রয়েছে একটি দারুণ সমাধান। এবার মাটি ছাড়াই ঘরের ছোট কোণ বা বারান্দায় খুব সহজে চাষ করতে পারেন টাটকা সবজি ও ফল।

কিভাবে হয় এই চাষ?

বিজ্ঞানের ভাষায়, এই বিশেষ পদ্ধতিকে বলা হয় হাইড্রোপনিক চাষ। এই পদ্ধতিতে মাটির পরিবর্তে কেবল জল এবং তাতে মেশানো বিশেষ পুষ্টি উপাদানের সাহায্যে গাছের বৃদ্ধি ঘটানো হয়। জেনে নিন এমন ৫টি গাছের নাম, যা এই উপায়ে খুব দ্রুত বেড়ে ওঠেঃ

লেটুস

স্যালাড বা স্যান্ডউইচের জন্য ঘরেই তাজা লেটুস পাতা চাষ করা করা সম্ভব। হাইড্রোপনিক পদ্ধতিতে এর ফলন খুব ভাল হয় এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাতা তোলার উপযোগী হয়ে যায়।

পালং শাক

মাটি ছাড়া পালং শাক চাষ করা অত্যন্ত সহজ। সঠিক পরিচর্যা পেলে একবার পাতা কাটার পর এই গাছ থেকে আবারও নতুন পাতা গজায়।

তুলসী

ওষধি গুণসম্পন্ন তুলসী গাছও এই পদ্ধতিতে চমৎকারভাবে বাড়ে। নিয়মিত এর ওপরের পাতা ও ডাল ছাঁটাই করলে গাছটি আরও বেশি ঝাঁকড়া হয়ে ওঠে।

স্ট্রবেরি

আপনি যদি ভাবেন ফল চাষের জন্য বিশাল জায়গার প্রয়োজন, তবে ভুল ভাবছেন। হাইড্রোপনিক চাষের মাধ্যমে খাড়াভাবে বা ভার্টিক্যাল পদ্ধতিতে কম জায়গায় অনেক স্ট্রবেরি গাছ লাগানো যায়।

টমেটো

রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় এই উপাদানটিও মাটি ছাড়া চাষ করা সম্ভব। তবে টমেটো গাছ কিছুটা বড় হলে সেটিকে সোজা রাখার জন্য বাড়তি সাপোর্টের প্রয়োজন হয়।

শুরু করার আগে যা জানা জরুরি:
শুধু সাধারণ জলে  গাছ রেখে দিলেই কিন্তু হবে না। গাছের শিকড়ের বৃদ্ধির জন্য জলে  নির্দিষ্ট পরিমাণে হাইড্রোপনিক নিউট্রিয়েন্ট সলিউশন বা পুষ্টি উপাদান মেশাতে হবে। সেই সাথে গাছের প্রয়োজন অনুযায়ী আলো ও তাপমাত্রার দিকেও নজর রাখা জরুরি।

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

বাংলার বুকেই ‘ইউরোপ’! পুজোতে চলুন রাজপ্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪