হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোটেলে থাকার সময় শেষ হয়ে গিয়েছে। এবার হোটেল ছাড়ার পালা। ব্যাগ গোছানো, বিল মেটানো-সবই প্রায় শেষ। কিন্তু চেক-আউট করে বেরিয়ে পড়ার আগে আরও কয়েক মিনিট সময় নিয়ে ঘরটিতে একবার চোখ বুলিয়ে নেওয়া জরুরি। তাড়াহুড়োয় ফেলে আসা চার্জার, ওষুধ, গয়না কিংবা প্রিয় কোনও জিনিস পরে আর নাও পাওয়া যেতে পারে। তাই দরজা বন্ধ করার আগে শুধু নিজের জিনিসপত্রই নয়, ঘরটিও একবার ভাল করে দেখে নিন। কয়েক মিনিটের এই সতর্কতা আপনাকে পরে অনেক ঝামেলা ও আফসোস থেকে বাঁচাতে পারে।

হোটেল ছাড়ার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন-

• বাক্স বা খাবারের প্যাকেট ডাস্টবিনে না ধরলে ছড়িয়ে রাখবেন না। এক জায়গায় গুছিয়ে রাখুন।

• বিছানা, চেয়ার বা অন্য কোনও আসবাব সরিয়ে থাকলে সম্ভব হলে আগের জায়গায় ফিরিয়ে দিন।

• শিশু সঙ্গে থাকলে খেলনা বা ছোটখাটো জিনিস সেখানে পড়ে থাকতে পারে। একবার ভাল করে দেখে নিন।

• গুরুত্বপূর্ণ কোনও জিনিস লুকিয়ে বা রেখে থাকলে ভুলে যেতে পারেন। তাই বিছানার চারপাশও পরীক্ষা করুন।

• চাদরের ভাঁজে ফোন, ঘড়ি বা ছোট জিনিস আটকে থাকতে পারে। ব্যবহৃত চাদর গুছিয়ে রাখুন।

• ভেজা তোয়ালেগুলি বাথটাব বা নির্দিষ্ট জায়গায় রাখলে পরিষ্কার করার কাজ সহজ হয়।

• নিজের সঙ্গে নেওয়ার খাবার বা পানীয় ফ্রিজে পড়ে রয়েছে কি না দেখে নিন।

• প্রয়োজনীয় ওষুধ ফেলে গেলে পরে সমস্যা হতে পারে। ব্যবহৃত চিকিৎসা-সরঞ্জামও ঘরে ফেলে যাবেন না।

• বিছানার পাশ, টেবিল এবং দেওয়ালের সকেট, সব জায়গা একবার পরীক্ষা করুন।

• টয়লেট্রিজ, প্রসাধনী, রেজর বা ব্যক্তিগত জিনিসপত্র পড়ে রয়েছে কি না দেখে নিন।

• কাপড়, নথি, গয়না বা অন্য কোনও ছোট জিনিস ড্রয়ারে রেখে এসেছেন কি না নিশ্চিত করুন।

• হোটেলকর্মীরা ভাল পরিষেবা দিলে সামর্থ্য অনুযায়ী টিপ দেওয়া সৌজন্যের পরিচয়। কতটা দেবেন, তা হোটেলের মান, থাকার সময় এবং পরিষেবার ওপর নির্ভর করতে পারে।

শেষ মুহূর্তের এই কয়েক মিনিটই বাঁচাতে পারে অনেক ঝামেলা। তাই হোটেল থেকে ফেরার সময় তাড়াহুড়ো না করে একবার পুরো ঘরটা পরীক্ষা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে নিজের প্রয়োজনীয় জিনিস যেমন নিরাপদে সঙ্গে নিয়ে ফিরতে পারবেন, তেমনই পরিপাটি ঘর রেখে বের হওয়াও হবে একজন সচেতন অতিথির পরিচয়।

সুস্থ জীবনের চাবিকাঠি! সকালে এক গ্লাস ঈষদুষ্ণ জলের ৫ ম্যাজিক গুণ

বিসর্জনের আগে মহাদেবকে চিঠি! কালনার ৪৫০ বছরের দুর্গাপুজোয় কেন এই বিশেষ রীতি?

বিছানার নীচে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস, নিঃস্ব হয়ে যেতে হবে

মহানবমী কবে, ১৯ না ২০ অক্টোবর? হোমের শুভ মুহূর্ত জেনে নিন

আজকের রাশিফল: অবিবাহিতরা পঞ্চমীতেই মনের মানুষের দেখা পাবেন, কালো পোশাক পরা এড়ান

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা