ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর বাঙালির পুজো-পার্বণ হোক কিংবা শুভ অনুষ্ঠান, মিষ্টিমুখ ছাড়া যেন অসম্পূর্ণ। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। আর শ্রীকৃষ্ণের জন্মোৎসব মানেই ঘরে ঘরে ভক্তি, আনন্দ আর ভোগের আয়োজন। এই সময় গোপালের আরাধনায় মিষ্টি, পায়েস, তালের বড়া, লুচি-সহ নানা সুস্বাদু পদ নিবেদন করা হয়। সেই ভোগের তালিকায় বিশেষ প্রাধান্য পায় মালপোয়া। নরম, তুলতুলে এই ঐতিহ্যবাহী মিষ্টি রাবড়ির সঙ্গে পরিবেশন করলে তার স্বাদ আরও কয়েকগুণ বেড়ে যায়। জন্মাষ্টমীর বিশেষ ভোগ হিসেবে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু মালপোয়া।

উপকরণ

ময়দা বা আটা – ১ কাপ

খোয়া ক্ষীর

মৌরি গুঁড়ো – ১/৪ চা চামচ

এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ

নুন- স্বাদমত

চিনি– ১ টেবিল চামচ

দুধ – ২ কাপ

ঘি অথবা সাদা তেল – প্রয়োজনমতো (ভাজার জন্য)

রসের জন্য চিনি -৩/৪ কাপ

জল – পরিমাণমত

এলাচ গুঁড়ো -১/৪ চা চামচ

জাফরান- সামান্য

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে ২ কাপ দুধ নিয়ে কম আঁচে ফুটিয়ে দেড় কাপের মত করে নিন। এরপর দুধ ঠান্ডা হতে দিন। একটি বড় বাটিতে খোয়া ক্ষীরের সঙ্গে অর্ধেক দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এতে মৌরি গুঁড়ো, এলাচ গুঁড়ো, চিনি, এক চিমটি নুন যোগ করুন। এরপর অল্প অল্প করে ময়দা বা আটা মিশিয়ে ভালভাবে ফেটিয়ে নিন, যাতে কোনও দলা না থাকে। প্রয়োজন হলে বাকি দুধ দিয়ে ব্যাটারের ঘনত্ব ঠিক করুন যাতে মসৃণ ব্যাটার তৈরি হয়। ৩-৪ মিনিট ভাল করে ফেটিয়ে রেখে নিন। এবার একটি স্টিলের পাত্রে চিনি ও জল একসঙ্গে মিশিয়ে আঁচে বসান। হালকা আঁচে ১০-১২ মিনিট ফোটান। এবার একটি পাত্রে চিনি ও জল দিয়ে রস তৈরি করুন। রস ফুটে এলে এলাচ গুঁড়ো মেশান এবং আঁচ বন্ধ করে দিন। এরপর একটি পাত্রে মালপোয়া ভাজার জন্য ঘি গরম করুন। ঘি গরম হলে মালপোয়াগুলি ছাঁকা তেলে ভেজে নিন। মালপোয়ার রং সোনালি হয়ে এলে চিনির রসে ১-২ মিনিট ডুবিয়ে রাখুন। 

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন