ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই ঠাকুর দেখা, আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়া। অষ্টমীর অঞ্জলি হোক কিংবা সপ্তমীর রাতের প্যান্ডেল হপিং-পুজোর আনন্দে রেস্তরাঁয় বসে পছন্দের খাবার চেখে দেখার মজাই আলাদা। বাড়িতে রান্নার ঝক্কি এড়িয়ে অনেকেই এই ক’দিন শহরের নামী রেস্তরাঁগুলিতে ভিড় করেন। সেই কথা মাথায় রেখেই কলকাতার বিভিন্ন রেস্তরাঁ সাজিয়ে তুলেছে বিশেষ পুজো মেনু। কোথাও নবাবি বিরিয়ানি, কোথাও বাঙালি ভূরিভোজ, আবার কোথাও রয়েছে চাইনিজ, দক্ষিণ ভারতীয় ও ফিউশন খাবারের আয়োজন। উত্তর থেকে দক্ষিণ, ঠাকুর দেখার ফাঁকে কোথায় কী খাবেন, রইল তার ঠিকানা।

অওধ ১৫৯০: বিরিয়ানি ও কাবাবপ্রেমীদের জন্য রয়েছে মাশরুম গলৌটি, আচারি পনির টিক্কা, মুর্গ মালাই কবাব, গোস্ত গলৌটি এবং অওধ স্পেশাল রান বিরিয়ানি। শেষপাতে ফিরনি ও শাহি টুকরা।

ইয়াওচা: কোয়েস্ট মলের এই রেস্তরাঁয় মিলবে ডিমসাম, রেড ড্রাগন চিকেন ডাম্পলিং, ক্রিসপি টোফু, স্মোকড চিলি নুডলস এবং বিশেষ ফ্রায়েড রাইস। সঙ্গে থাকছে নানা ধরনের মিষ্টি ও পানীয়।

চ্যাপ্টার ২: সাদার্ন অ্যাভিনিউয়ের এই ঠিকানায় রয়েছে প্রন ককটেল, সিজার স্যালাড, স্যামন স্টেক, ভেটকি ফ্লোরেন্টাইন, প্রন থার্মিডোর এবং তিরামিসু।

লা ভানাকাম: পার্ক স্ট্রিটে দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ পেতে চেখে দেখতে পারেন চিজ পানিয়রাম, আপ্পাম-স্টু, বেনে দোসা ও ফিল্টার কফি কুকি আইসক্রিম।

বন ফেম: বাঙালি খাবারে নতুনত্ব চাইলে রয়েছে ডাব চিংড়ি পাতুরি, গ্রিলড ভেটকি, মটন বাও এবং ভুনি খিচুড়ি কিমা বোলোনিজ।

চৌধুরী অ্যান্ড কোম্পানি: দেশপ্রিয় পার্কের এই রেস্তরাঁয় বাঙালি বুফেতে থাকছে গলদা চিংড়ি মালাইকারি, চিতল মুইঠ্যা, ধোকার ডালনা, মরিচ মাংস ও ছানার জিলিপি। দাম ২০০০ টাকার মধ্যে।

মাস্টার জ্যাকি: এলগিন রোডে চেখে দেখতে পারেন চিলি মাস্টার্ড ফিশ, তাইচিন চিকেন, চিলি অয়েস্টার ফিশ এবং টফি ওয়ালনাট।

দ্য ভবানীপুর হাউস: মোচার চপ, ফিশ কবিরাজি, দালান বাড়ির খাসির মাংস, দই কাতলা থেকে কষা মাংসের বার্গার রয়েছে নানা স্বাদের আয়োজন।

হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট: ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিশেষ বুফেতে থাকছে ফিশ পাতুরি, মটন কোর্মা, ঢাকাই মোরগ পোলাও, মালপোয়া ও গুড়ের পায়েস। দাম ১৫৫৫ টাকা।

এ ছাড়াও লা সোয়ারে, কোভ, দ্য ললিত গ্রেট ইস্টার্ন, স্পাইস কার্নিভাল, টোয়েন্টি ফাইভ মেন স্ট্রিট, অলিভ ক্যাফে অ্যান্ড বার এবং হায়াত সেন্ট্রিকেও থাকছে বিশেষ পুজো মেনু। অর্থাৎ, ঠাকুর দেখার পাশাপাশি পেটপুজোর পরিকল্পনাটাও এবার সেরে রাখতে পারেন আগেভাগেই।

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর