খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীর সুস্থ রাখতে খাবারের গুণমান ও বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারের সঙ্গে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এল ICMR-National Institute of Nutrition (ICMR-NIN)-এর এক গবেষণায়। ওই গবেষণায় দেখা গিয়েছে, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবারে বৈচিত্র্য তুলনামূলক কম। প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টের পর্যাপ্ততাও কম।  

কেন এই সমস্যা হয়?

রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হল একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে নিজের সুস্থ টিস্যু, বিশেষ করে জয়েন্টের ওপর আক্রমণ করে। ফলে জয়েন্টে ব্যথা, ফোলা ও নড়াচড়ায় সমস্যা দেখা দিতে পারে। গবেষণায় দেখা যায়, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্তদের Dietary Inflammatory Index বা DII-এর মধ্যম স্কোর ছিল ২.১৮। সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই স্কোর ছিল ০.৩৭। অর্থাৎ আক্রান্তদের খাদ্যতালিকায় প্রদাহের সঙ্গে সম্পর্কিত খাবারের প্রবণতা তুলনামূলক বেশি ছিল। অন্যদিকে, আক্রান্তদের মাত্র ৫০.২ শতাংশের খাদ্যতালিকায় উচ্চমাত্রার বৈচিত্র্য ছিল। সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ৭৪.২ শতাংশ। মাইক্রোনিউট্রিয়েন্টের পর্যাপ্ততার ক্ষেত্রেও বড় পার্থক্য দেখা যায় রিউম্যাটয়েড আর্থ্রাইটিস গ্রুপে মধ্যম MPA ছিল ১৮.৯ শতাংশ, যেখানে সুস্থদের ক্ষেত্রে তা ছিল ৩২.৯ শতাংশ।

তাহলে কী খাবেন?

গবেষণাটি কোনও নির্দিষ্ট খাবারকে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস প্রতিরোধের ওষুধ হিসেবে চিহ্নিত করেনি। বরং গবেষকদের বক্তব্য, প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের খাবার রাখা এবং প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শস্য ও মিলেট, ডাল, বিভিন্ন ধরনের সবজি, শাক, ফল, বাদাম ও বীজ, দুধজাত খাবার এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য খাদ্য মিলিয়ে বৈচিত্র্যপূর্ণ খাদ্যতালিকা তৈরি করা যেতে পারে। তবে এই গবেষণার ফলাফলকে ‘খারাপ খাবার খেলেই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হবে’ এভাবে দেখার সুযোগ নেই। তাই শুধু একটি খাবার বাদ দেওয়া নয়, বরং নিয়মিত সুষম ও বৈচিত্র্যপূর্ণ খাবার খাওয়ার দিকেই নজর দেওয়া জরুরি। পাশাপাশি জয়েন্টে দীর্ঘদিন ব্যথা, ফোলা বা শক্তভাব থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে