সপ্তমীতে রেঁধে ফেলুন বৈশালীর শাহী এঁচোড় কোপ্তা কারি, জমে যাবে দুপুরের ভোজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৈশালীর শাহী এঁচোড় কোপ্তা কারি–নরম-তুলতুলে কোপ্তা আর কাজুবাদাম-কিশমিশ-পোস্ত বাটার মখমলি গ্রেভির মেলবন্ধনে তৈরি এই পদটি লুচি, পোলাও বা গরম ভাতের সঙ্গে পুজোয় আপনার দুপুরের খাওয়া দাওয়ায় এনে দেবে এক রাজকীয় ছোঁয়া। আজ শনিবার (১৭ অক্টোবর) সপ্তমী পুজোর দিনেই বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল নিয়ে আসা রেসিপি-

উপকরণ

৫০০ গ্রাম এঁচোড়, ২ টি আলু, ১ টি মাঝারি পেঁয়াজ (কুচানো), ১ চা চামচ আদা-রসুন বাটা, ২ টি কাঁচালঙ্কা (কুচানো) ,½ চা চামচ লঙ্কা গুঁড়ো, ½ চা চামচ গরম মশলা (অথবা ভাজা মশলা), স্বাদমতো নুন, কিশমিশ, প্রয়োজন হলে সামান্য পাউরুটির গুঁড়ো, ভাজার জন্য সাদা তেল, ১ কাপ ভাজা পেঁয়াজ বাটা, ১ কাপ টমেটো পিউরি, ১ টেবিল চামচ টমেটো পেস্ট, ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ২ টো তেজপাতা, ২ টো এলাচ, এক চিমটে হিং, ২ ইঞ্চি আদা, ½ চা চামচ হলুদ গুঁড়ো, ½ চা চামচ জিরে গুঁড়ো, ½ চা চামচ ধনে গুঁড়ো, ½ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১-২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, এক চিমটে চিনি এবং স্বাদমতো নুন।

পদ্ধতি

এঁচোড় এবং আলু সেদ্ধ করে নিন। একটি প্যানে ২ চা চামচ তেল গরম করুন। কুচানো পেঁয়াজ ও কাঁচালঙ্কা হালকা সোনালী করে ভাজুন। এবার আদা-রসুন বাটা ও লঙ্কা গুঁড়ো দিয়ে ১ মিনিট কষিয়ে নিন। মেখে রাখা এঁচোড়-আলু প্যানে দিয়ে দিন। স্বাদমতো নুন ও গরম মশলা (বা ভাজা মশলা) দিয়ে মিশ্রণটি শুকনো হয়ে প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত ৫ মিনিট রান্না করুন। কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে কোপ্তাগুলি সোনালী করে ভেজে তুলে নিন। অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। এরপর ভাজা পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, টমেটো পেস্ট এবং কাজুবাদাম বাটা দিয়ে দিন। ভেজে রাখা আলুর টুকরো ব্যবহার করলে তা এখনই দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে নুন ও সামান্য চিনি দিন। শেষে ফ্রেশ ক্রিম মিশিয়ে আঁচ বন্ধ করে দিন পরিবেশন করার ঠিক ২০-৩০ মিনিট আগে একটি বড় ছড়ানো পাত্রে ভাজা কোপ্তাগুলি সাজিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন।

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের