ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ম্যাঙ্গো হানি টোস্ট, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের বিকেলে মুখে যদি লাগে মিষ্টি-টক-ঝাল স্বাদের ছোঁয়া, তাহলে এই ম্যাঙ্গো হানি টোস্ট হতে পারে আপনার প্রিয় স্ন্যাকসের মধ্যে একটা। পাকা আমের মরশুমে একঘেয়েমি আম খাওয়ার থেকে একটি নতুন কিছু বানাতে চাইলে এই সহজ রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খুব কম উপকরণে, অল্প সময়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর এই পদ। 

উপকরণ

পাউরুটির স্লাইস – ৩টি

টক দই – আধা কাপ

লবণ – স্বাদমতো

গোলমরিচ গুঁড়ো– সামান্য

বাটার – ৩ চা-চামচ

কাঁচা লঙ্কা কুচি – ২ থেকে ৩টি 

ক্যাপসিকাম কুচি – ১ চা-চামচ

পাকা আম – ২টি (ছোট ছোট টুকরো করা)

মধু – ১ টেবিল চামচ

প্রণালি

প্রথমে একটি প্যানে বাটার গলিয়ে পাউরুটির স্লাইসগুলো দু’পাশ থেকে হালকা বাদামি করে টোস্ট করে নিন। এরপর একটি পাত্রে টক দই, লবণ, গোলমরিচ গুঁড়ো, ক্যাপসিকাম কুচি এবং কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। টোস্ট করা পাউরুটির ওপর সমানভাবে দইয়ের মিশ্রণ ছড়িয়ে দিন। তারপর তার ওপর সাজিয়ে দিন পাকা আমের টুকরো। সবশেষে মধু ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু, রঙিন ও ভিন্ন স্বাদের ম্যাঙ্গো হানি টোস্ট। 

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪