মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

Share:

নিজস্ব প্রতিনিধি: খাওয়ার শেষে এক টুকরো মিষ্টি না থাকলে যেন বাঙালির রসনাতৃপ্তি সম্পূর্ণ হয় না ! আর যদি সেই মিষ্টি হয় বাড়িতে তৈরি নরম, দানাদার কালাকাঁদ, তাহলে তো কথাই নেই। ছানা, দুধ ও কয়েকটি সহজ উপকরণেই তৈরি করা যায় এই জনপ্রিয় বাঙালি মিষ্টি। বিশেষ কোনও উৎসব, অতিথি আপ্যায়ন কিংবা পুজোর ভোগ সব ক্ষেত্রেই এই কালাকাঁদ হতে পারে আদর্শ পছন্দ।

উপকরণ

ফুল ফ্যাট দুধ (২ লিটার), ছানা (৪০০ গ্রাম), লেবুর রস (৩ টেবিলচামচ), চিনি (২ কাপ), কনডেন্সড মিল্ক (২০০ মিলিলিটার), ঘি (১ টেবিলচামচ), এলাচ গুঁড়ো (১ চা-চামচ), এক চিমটি নুন, আমন্ড, কাজু, পেস্তা কুচি, জাফরান।

পদ্ধতি

প্রথমে ছানাটি হাতের তালু দিয়ে ভালভাবে মেখে একেবারে মিহি করে নিন। এবারে একটি ভারী তলার পাত্রে দুধ ফুটিয়ে তাতে ছানা দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর মিশ্রণটি ঘন হয়ে খোয়া ক্ষীরের মতো হয়ে এলে তাতে ঘি মিশিয়ে দিন। এবার কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে ভালভাবে মেশান। চাইলে এই সময় কাজু, পেস্তা, আমন্ড কুচি ও সামান্য জাফরান যোগ করতে পারেন। শেষে এলাচ গুঁড়ো ও এক চিমটি নুন মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মিশ্রণটি ভালভাবে জমাট বাঁধলে গ্যাস বন্ধ করুন। একটি ঘি মাখানো ট্রে বা থালায় মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে অন্তত ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর পছন্দমতো চৌকো টুকরো করে কেটে উপর থেকে পেস্তা, জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা