ঋতুমতী হলে পুজোতে বাধা নেই, রামকৃষ্ণ বুঝিয়েছিলেন অনেক আগেই

আসলে কোনও বাধাই নেই, বাধা দিয়ে ‘মেয়ে’দের বেঁধে রাখে মানুষ। ধর্মই তো বলে, ‘ঈশ্বরের কাছে সকলে সমান’। ওঁদের শোনান রামকৃষ্ণের কথা।

Share:

নিসর্গ নির্যাস মাহাতো: নারীদের স্বাভাবিক একটি প্রক্রিয়া। মা হওয়ার প্রথম ধাপ। অথচ এই ‘পিরিয়ডস’ নিয়ে কত বাধা! এই বাধার বিরুদ্ধে হালেচালে প্রতিবাদ হচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণ (RAMAKRISHNA) পরমহংস দেবের ভক্তি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তোলা উচিৎ নয় ধর্মের ধ্বজাধারীদের। সেই তিনিই বুঝিয়েছিলেন পুজোর সঙ্গে ঋতুমতী হওয়ার কোনও বিরোধ নেই। ভক্তি তো  অন্তরের।

কামাখ্যা’র কালী’র ঋতুমতী হওয়া পবিত্র উৎসব। বিশ্বাস, এই সময় ধরিত্রী মা ঋতুময়ী হয়। অন্যতম উল্লেখযোগ্য এই যোনিপীঠে ‘অম্বুবাচী’ পালন পুন্যের। শুধু তাই নয়, দক্ষিণ ভারতে করা হয় দেবীজ্ঞানে পুজোও। আর শবরীমালা মন্দিরে আদালতের রায়ও সকলে জানেন।

ফিরে আসা যাক, রামকৃষ্ণের কথায়। তাঁর স্ত্রী সারদা (SARADA) দেবী ঋতুমতী হয়েছিলেন। সেই সময় রামকৃষ্ণ দেবকে তিনি বলেছিলেন, তিনি ‘অশুচি’। আর সেই কথা শোনার পরেই পরমহংস দেব বলেছিলেন, মাংস- হাড়- মজ্জা কিছুই অশুচি নয়। শুচি এবং অশুচি মানুষের মনে। তিনি সারদা দেবীকে শুধু পুজো করতেই বলেননি। বলেছিলেন, দেবী’র জন্য ভোগ রান্না করতেও। উল্লেখ্য, স্ত্রী সারদা দেবীকে তিনি ‘ষোড়শী’ রূপেও পুজো করেছিলেন।

দেবী যদি মা হন, তাহলে মেয়েকে দূরে কেন সরিয়ে রাখবেন? এই সময় তো মেয়ের পাশে থাকে পরিজনরা। আসলে কোনও বাধাই নেই, বাধা দিয়ে ‘মেয়ে’দের বেঁধে রাখে মানুষ। ধর্মই তো বলে, ‘ঈশ্বরের কাছে সকলে সমান’। 

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!