মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই ঘটছে নতুন নতুন চমক। এবার মানুষের মতো কর্পূর জ্বালিয়ে, ধূপ দেখিয়ে দেবদেবীর আরতি করতে দেখা গেল AI-চালিত রোবটকে। শুনতে অবাক লাগলেও বাস্তবেই দেখা গিয়েছে এই ছবি। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের এই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে চর্চা। আয়ুধা পুজোর অনুষ্ঠানে রোবটের এমন অভিনব ভূমিকায় অবাক নেটিজেনরা। আধুনিক প্রযুক্তি আর ভারতীয় ঐতিহ্যের এই মেলবন্ধনই এখন নজর কেড়েছে সকলের। তবে সেই সঙ্গেই ঘিরে ধরেছে ভয়ও। পুজো-পার্বণের সময় বেশ কিছু রোজগার হয় পুরোহিতদের। তাঁদের এই ব্যবসাতেও কি থাবা বসাতে চলেছে এআই এই চর্চাও শুরু হয়েছে। 

ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের আর এস পুরম এলাকার। মিরাকাইল (MIRAKILE) নামে একটি সংস্থায় তৈরি রোবটদের নিয়ে পুজোর আয়োজন করা হয়েছিল। আর সেখানেই দেখা যায়  আশ্চর্য দৃশ্য। সাধারণত যে পুজোর আচার-অনুষ্ঠান মানুষকেই করতে দেখা যায়, সেই কাজই করতে দেখা গেল AI-চালিত হিউম্যানয়েড রোবটকে।  রোবটটি নিজের হাত দিয়ে কর্পূর জ্বালায় এবং দেবদেবীর সামনে ধূপ দেখিয়ে পুজোর কাজে অংশ নেয়।  গোটা আয়োজনেই ধরা পড়ে প্রযুক্তির সঙ্গে চিরাচরিত রীতিনীতির এক অভিনব মেলবন্ধন। 

 

কী এই আয়ুধা পুজো?

দক্ষিণ ভারতে আয়ুধা পুজো একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে মানুষ নিজেদের কাজের সঙ্গে যুক্ত সরঞ্জাম, যন্ত্রপাতি, যানবাহন এবং অন্যান্য উপকরণের পুজো করেন। যে জিনিসগুলি জীবিকা নির্বাহ কিংবা দৈনন্দিন কাজের ক্ষেত্রে সাহায্য করে, সেগুলির প্রতি সম্মান জানানোই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। কিন্তু কোয়েম্বাটুরে সেই চেনা ঐতিহ্যেই যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। যে রোবটগুলিকে সাধারণত শিক্ষামূলক কাজ কিংবা সচেতনতা তৈরির কাজে ব্যবহার করা হয়, এবার তারাই হয়ে উঠেছে পুজোর অন্যতম আকর্ষণ। 

এটা বলার অপেক্ষা রাখে না যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক্সের ব্যবহার এখন আর শুধু শিল্পক্ষেত্র কিংবা কারখানার মধ্যেই সীমাবদ্ধ নেই। ক্রমশ দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেও জায়গা করে নিচ্ছে এই প্রযুক্তি। কোয়েম্বাটুরের এই আয়োজন তারই একটি অভিনব উদাহরণ। 

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

অষ্টমীতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে কলকাতায় ৭২৬টি মামলা, ধৃত ৬৭!

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক

আমেরিকায় ভুতুড়ে ভোটার সেজে ভোট, ২ ভারতীয় সহ ২৮ জন অভিযুক্ত

সমুদ্রেই ২৫৭ কিমি প্রতি ঘন্টা গতিবেগ, স্থলে আছড়ে পড়তে চলেছে টাইফুন চাম্পি

ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া