ওভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে ঠান্ডা ও ক্রিমি ডেজার্ট খেতে মন চায়? তাহলে ঘরেই সহজে বানিয়ে ফেলুন ওভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক। ডাইজেস্টিভ বিস্কুট, ক্রিম চিজ আর টাটকা আমের মিশেলে তৈরি এই ডেজার্ট স্বাদে দারুণ।

বাজার জুড়ে আমের গন্ধ ম-ম করছে। বাজারের থলিতে এখন আর কিছু থাকুক বা না-ই থাকুক আম কিন্তু থাকবেই। সকালে জলখাবারে হোক বা রাতের খাবারের সঙ্গে আম চাই-ই চাই। তাই খাবারের শেষ পাতে আমের এই পদটি রাখতে পারেন। কীভাবে বানাবেন এই সহজ পদটি দেখে নিন। 

উপকরণ: ২০-২৫টি ডাইজেস্টিভ বিস্কুট, ৩/৪ কাপ মাখন, দেড় কাপ ক্রিম চিজ, ১ কাপ আমের ক্বাথ, দেড় কাপ হুইপ্ড ক্রিম, ৩/৪ কাপ গুঁড়ো চিনি, ১টি আম, ১ টেবিল চামচ আগর পাউডার।

প্রণালী:

ধাপ ১: বেস তৈরি
ডাইজেস্টিভ বিস্কুট মিক্সিতে গুঁড়ো করে নিন। এর সঙ্গে গলানো মাখন মিশিয়ে একটি বেস তৈরি করুন। একটি কাচের পাত্রে ঢেলে চেপে সমান করে দিন। এরপর ৩০ মিনিট ফ্রিজে রাখুন।

ধাপ ২: চিজ ফিলিং
ক্রিম চিজ়, আমের ক্বাথ, গুঁড়ো চিনি ও হুইপড ক্রিম একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এটি বিস্কুট বেসের উপর ঢেলে সমান করে দিন। এরপর ৮ ঘণ্টা ফ্রিজে রাখুন।

ধাপ ৩: আমের জেলি টপিং
মিক্সিতে আমের টুকরো, চিনি ও অল্প জল দিয়ে পাতলা পিউরি বানান। এতে আগর আগর পাউডার মিশিয়ে হালকা গরম করে জেলি তৈরি করুন।

ধাপ ৪: ফিনিশিং টাচ
ফ্রিজ থেকে কেক বের করে উপরে আমের জেলি ঢেলে দিন। এরপর আরও ১ ঘণ্টা ফ্রিজে রাখুন। তা হলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো চিজ কেক।

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী