৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো মানেই শুধু আলোর রোশনাই, ঢাকের বাদ্যি আর মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় নয়! দুর্গাপুজো মানেই শুধু আলোর রোশনাই, ঢাকের বাদ্যি আর মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় নয়! বাংলার বনেদি বাড়ির পুজোগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ইতিহাস, পারিবারিক ঐতিহ্য এবং নানা প্রাচীন রীতিনীতি। তেমনই এক ঐতিহ্যের সাক্ষী পশ্চিম বর্ধমানের আন্দালের প্রায় ৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। 

এই বাড়ির দুর্গাপুজোর সবচেয়ে উল্লেখযোগ্য আচার মহাষ্টমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। সন্ধিপুজোর সময় দেবীর পায়ে রাখা হয় ১০৮টি বেলপাতা। তার মধ্যে থাকে পদ্মকুঁড়ি, লাল শালুক এবং একেবারে ভিতরে রাখা হয় ‘অক্ষত্র’। আটটি দুর্বা, আতপ চাল-সহ বিভিন্ন উপকরণ আলতা পাতায় মুড়ে তৈরি করা হয় এই বিশেষ নিবেদন। এই পুজোয় আরও একটি রীতি রয়েছে, যা ‘ঝড়ন্তি’ নামে পরিচিত। দেবীর পা থেকে ফুল পড়ার অপেক্ষায় থাকেন ভক্তরা। বিশ্বাস, সেই ফুল কাছে রাখলে মনস্কামনা পূরণ হয়। পরিবারের পৈতেধারী পুরুষেরা নিজেদের বুক চিরে রক্ত নিবেদন করে দেবীর আরাধনা করেন। বংশপরম্পরায় চলে আসা এই রীতি আজও তাঁদের পুজোর অন্যতম বৈশিষ্ট্য।

জনশ্রুতি অনুযায়ী, এই পুজোর সূচনা করেছিলেন গঙ্গাধর ভট্টাচার্য। তিনি একসময় বর্ধমানের রাজার রাজপুরোহিত ছিলেন। রাজার সঙ্গে মনোমালিন্যের পর তিনি গড়জঙ্গলে এসে বসতি স্থাপন করেন। পরে শেরগড়ের জঙ্গল কেটে স্থায়ী বসতি গড়ে তোলেন এবং সেখানেই শুরু করেন দেবী দুর্গার আরাধনা। কালক্রমে সেই পুজোই পরিণত হয় অন্ডালের দক্ষিণখণ্ড এলাকার ভট্টাচার্য পরিবারের ঐতিহ্যে। প্রায় চার শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্ম এই পুজো বহন করে চলেছেন।ভট্টাচার্য বাড়ির দুর্গা এখানে ‘খ্যাপা মা’ নামে পরিচিত। পরিবারের বিশ্বাস, দেবী তাঁদের ঘরের মেয়ে। তবে পুজোর নিয়মে কোনও রকম ভুলত্রুটি তাঁরা বরদাস্ত করেন না। মায়ের ভোগ রান্না করেন পরিবারের মহিলারাই। রান্নার ক্ষেত্রে বাইরের কারও স্পর্শও নিষিদ্ধ। খিচুড়ি, পোলাও, লুচি, তরকারি, সুজি, নিমকি ও কচুরির মতো নানা নিরামিষ পদে সাজানো হয় দেবীর ভোগ। আধুনিকতার ছোঁয়ায় বদলে গিয়েছে পুজোর আয়োজন, কিন্তু অন্ডালের ভট্টাচার্য বাড়ির আরাধনায় আজও প্রাধান্য পায় পূর্বপুরুষদের বিশ্বাস ও রীতিনীতি।

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার