রবিবার মানেই চিকেন নয়, বানান গলদা চিংড়ির রোস্ট! পোলাওয়ের সঙ্গে জমে যাবে ভুরিভোজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির উৎসবের ভোজ মানেই পাতে চিংড়ির কোনও না কোনও পদ থাকবেই। সাধারণত সর্ষে চিংড়ি, ভাপা কিংবা মালাইকারিই বেশি জনপ্রিয়। তবে এ বার একটু অন্য স্বাদে চমকে দিতে চাইলে বানিয়ে ফেলতে পারেন গলদা চিংড়ির রোস্ট। ঘন মশলা, দই, নারকেল আর বেরেস্তার স্বাদে তৈরি এই পদ পোলাও বা নারকেলি ভাতের সঙ্গে একেবারে জমে যাবে।

বিশেষ দিনের লাঞ্চ বা ডিনারের জন্য এই রেসিপি হতে পারে একেবারে পারফেক্ট। খুব বেশি উপকরণও লাগে না, আবার রেস্তরাঁর মতো স্বাদও পাওয়া যায় সহজেই।

উপকরণ: ৬টি বড় গলদা চিংড়ি, আধ কাপ পেঁয়াজ বাটা, ১ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা, ২ চা চামচ কাঁচালঙ্কা বাটা, ৩ টেবিল চামচ নারকেল বাটা, আধ কাপ জল ঝরানো টক দই, স্বাদমতো নুন, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ৫ গ্রাম গোটা গরমমশলা, ১ কাপ বেরেস্তা, পরিমাণমতো সাদা তেল ও ঘি।

প্রণালী: প্রথমে একটি বড় বাটিতে চিংড়ি মাছ নিয়ে তার মধ্যে দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, কাঁচালঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো এবং নুন দিয়ে ভাল করে মেখে নিন। এরপর মিশ্রণটি ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। এ বার কড়াইতে তেল ও ঘি গরম করে গোটা গরমমশলার ফোড়ন দিন। তারপর মেরিনেট করা চিংড়িগুলি আলাদা করে তুলে হালকা ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে বাকি মশলা কড়াইতে দিয়ে ভাল করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে ভাজা চিংড়ি দিয়ে মিশিয়ে নিন। উপর থেকে ঘি এবং বেরেস্তা ছড়িয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিন। ব্যস, তৈরি সুস্বাদু গলদা চিংড়ির রোস্ট। গরম পোলাও বা নারকেলি ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে একেবারে জমজমাট।

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী