দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছের ঝোল বা কালিয়া তো প্রায়ই হয়, কিন্তু একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন ফিশ কোরমা। দই, কাজুবাদাম, কিশমিশ এবং সুগন্ধি গোটা গরম মশলার মিশেলে তৈরি এই পদ যেমন ক্রিমি, তেমনই সুস্বাদু। গরম ভাত, পোলাও কিংবা রুটি সব কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই রেসিপি।

উপকরণ

৫০০ গ্রাম মাছের ফিলে বা বড় টুকরো মাছ, ৩টি পেঁয়াজ, ২টি এলাচ, ৪টি লবঙ্গ, ১ টুকরো দারুচিনি, ১/২ টেবিল চামচ আদা বাটা, ১/২ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ৪ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ১ টেবিল চামচ কিশমিশ বাটা, ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো, ২ টেবিল চামচ ঘি, লেবুর রস, পরিমাণমতো তেল, স্বাদমতো নুন।

পদ্ধতি

মাছে নুন ও লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে মাছ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একটি পেঁয়াজ পাতলা করে কেটে ঘিতে ভেজে সোনালি করে তুলে রাখুন। পরে সাজানোর কাজে লাগবে। অন্য কড়াইয়ে তেলে লবঙ্গ, এলাচ ও দারুচিনি ফোড়ন দিন। এরপর কুচোনো পেঁয়াজ দিয়ে ভেজে আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, ধনে গুঁড়ো ও নুন দিয়ে ভালভাবে কষিয়ে নিন। এবার দই, কাজুবাটা ও কিশমিশ বাটা দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন। অল্প জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন। তারপর প্রয়োজনমতো জল দিয়ে ঘন গ্রেভি তৈরি করুন। গ্রেভিতে ভাজা মাছ ছেড়ে দিন। উপর থেকে গরম মশলা গুঁড়ো ও বেরেস্তা ছড়িয়ে আরও ২ থেকে ৩ মিনিট ঢেকে রান্না করুন। গরম গরম ফিশ কোরমা ভাত, জিরা রাইস, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন। 

ষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী