গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজ কী রান্না করবেন, সেই চিন্তায় যদি নাজেহাল হন তাহলে আজই ট্রাই করুন এই সহজ দুর্দান্ত স্বাদের রেসিপি। ঝিঙে, পটল আর ছোট চিংড়ি দিয়ে এই হালকা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। বেশি মশলার ঝামেলাও নেই আবার অল্প সময়েই তৈরি হয়ে যায়।

উপকরণ

ছোট চিংড়ি মাছ – ২০০ গ্রাম

ঝিঙে – ৫০০ গ্রাম

পটল – ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ

আদা বাটা – ১ চা-চামচ

রসুন বাটা – ১ চা-চামচ

হলুদ গুঁড়ো – ১ চা-চামচ

লঙ্কার গুঁড়ো – ১ চা-চামচ

ধনে গুঁড়ো – ১ চা-চামচ

জিরে গুঁড়ো – আধ চা-চামচ

কাঁচা লঙ্কা

ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ

চিনি – আধ চা-চামচ

লবণ – স্বাদমতো

সয়াবিন তেল

পদ্ধতি

প্রথমে ঝিঙে ও পটোলের খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে ভালভাবে ধুয়ে নিন। ছোট চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ মাখিয়ে আলাদা করে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে অল্প জল দিয়ে আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ দিয়ে ভালভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে চিংড়ি মাছ দিয়ে কয়েক মিনিট নেড়ে ভেজে নিন। এবার কেটে রাখা ঝিঙে ও পটল কড়াইতে দিয়ে ভালভাবে মিশিয়ে ঢেকে দিন। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। সবজি থেকে জল বেরোতে থাকলে কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ঝিঙে-পটলে চিংড়ির ঝোল। অল্প উপকরণে তৈরি এই ঘরোয়া পদটি একবার খেলে বারবার বানাতে মন চাইবে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান